E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

জ্ঞানেশের ইস্তফা চায় বিআরএস-ও

বিআরএস-এর কার্যনির্বাহী সভাপতি কে টি রাও তাঁদের বিধায়কদের নির্বাচনী এলাকাগুলিতে ব্যাপক হারে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে এসআইআর-এর স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০৭:১০
জ্ঞানেশ কুমার।

জ্ঞানেশ কুমার। — ফাইল চিত্র।

বিজেডি-র পরে এ বার এসআইআর-এ অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলল ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস। শনিবার হায়দরাবাদে তেলঙ্গানার রাজ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। বিআরএস-এর কার্যনির্বাহী সভাপতি কে টি রাও তাঁদের বিধায়কদের নির্বাচনী এলাকাগুলিতে ব্যাপক হারে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে এসআইআর-এর স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি করে কে টি রাও লেখেন, ‘ভারতের সংবিধানের চেয়ে বড় কিছু নেই। কোনও ভারতীয় নাগরিককে তাঁর ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কোনও ব্যক্তিই প্রতিষ্ঠানের ঊর্ধ্বে নন।’ এই পোস্টে ‘বাহবা’ জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। রাজনৈতিক সূত্রের খবর, বিজেডি-র পাশাপাশি বিআরএস-এর সঙ্গেও যোগাযোগ রাখছেন তৃণমূল নেতৃত্ব।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Election Commission BRS

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy