E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিএসএফ-বিজিবি বৈঠক ঢাকায়

গত কয়েক মাস ধরেই বাংলাদেশি সন্দেহে দেশের নানা প্রান্তে ধৃতদের বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ০৬:৩৪
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

সীমান্তে ‘পুশব্যাক’ বিতর্কের মধ্যেই আগামী সোমবার থেকে ঢাকার পিলখানায় ডিরেক্টর জেনারেল পর্যায়ে বৈঠকে বসতে চলেছে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ এবং বিজিবি। আগামী ২৫-২৮ অগস্ট পর্যন্ত ওই বৈঠক চলবে। দু’পক্ষের মধ্যে শেষ এ ধরনের বৈঠক হয়েছিল এ বছরের ফেব্রুয়ারি মাসে।

গত কয়েক মাস ধরেই বাংলাদেশি সন্দেহে দেশের নানা প্রান্তে ধৃতদের বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এই আবহে ঢাকায় ডিজি পর্যায়ের বৈঠকে বসতে চলেছে দু’দেশ। বৈঠকের আলোচ্যসূচিতে ‘পুশব্যাক’ সংক্রান্ত কোনও বিষয় না থাকলেও, নয়াদিল্লির আশঙ্কা, আলোচনায় বিষয়টি উঠতে পারে। চার দিনের ওই বৈঠকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএসএফের ডিজি দলজিৎ সিংহ চৌধুরী ও বাংলাদেশের পক্ষ থেকে যোগ দেবেন বিজিবি-র ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি।

ভারতীয় গোয়েন্দাদের মতে, বাংলাদেশে পালাবদলের পরে ভারত-বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলি সক্রিয়তা বাড়িয়েছে। ওই গোষ্ঠীগুলি যাতে সন্ত্রাসের কাজে বাংলাদেশের জমি ব্যবহার করতে না পারে এবং সেগুলিকে নিষ্ক্রিয় করার প্রশ্নে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে কিছু স্থানে মতপার্থক্য রয়েছে দু’দেশের আধা সেনার। সেই সমস্যা দূর করতে পারস্পরিক আস্থাবর্ধক পদক্ষেপ করা হবে। এ ছাড়া, বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের উপরে বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা রোখা, আন্তঃসীমান্ত অপরাধ, সব ধরনের চোরাচালান রোখার মতো বিষয় নিয়েও আলোচনা হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
BGB BSF

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy