বিজেপি-শাসিত দিল্লি, ওড়িশা, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের লাগাতার হেনস্থার মুখে পড়ার অভিযোগকে কেন্দ্র করে এই মুহূর্তে সরগরম রাজনীতি। এই পরিস্থিতিতে ‘বাংলাদেশি’ সন্দেহে দিল্লি ও লাগোয়া এলাকায় বাংলাভাষী পরিযায়ী শ্রমিকেরা কোনও সমস্যায় পড়লে, তাঁদের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর চালু করল সিপিএমের দিল্লি রাজ্য কমিটি। দলের তরফে জানানো হয়েছে, ০১১-৪৪৭২৩০৫০, ৯৫৪০০৩৯২৬৭, ৯৮৭১৬৭১৬৬৯ এবং ৮১৩০৭৫৯৫২৯ নম্বরে ফোন করে সহায়তা চাইতে পারবেন বিপন্ন মানুষ। এর আগে এই বিষয়ে কংগ্রেস, সিপিএমের শ্রমিক সংগঠন সিটু, সিপিআই (এম-এল) লিবারেশন-সহ বিভিন্ন দল ও সংগঠনও হেল্পলাইন নম্বর চালু করেছে।