E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বানভাসি অসমে ত্রাতা বায়ুসেনা

এই মুহূর্তে অসমের ২৮টি জেলার ২২০৮টি গ্রাম বন্যাকবলিত। মোট ক্ষতিগ্রস্ত ১১ লক্ষ ৩৪ হাজার ৪৪৬ জন। ত্রাণশিবির খোলা হয়েছে ১৩০টি। সেখানে আশ্রয় নিয়েছেন সাড়ে আঠারো হাজার মানুষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৪ ০৮:৪২
বানভাসি পবিতরা অভয়ারণ্য। শুকনো ডাঙার খোঁজে একশৃঙ্গ গন্ডাররা। মঙ্গবার অসমের মরিগাঁওতে।

বানভাসি পবিতরা অভয়ারণ্য। শুকনো ডাঙার খোঁজে একশৃঙ্গ গন্ডাররা। মঙ্গবার অসমের মরিগাঁওতে। ছবি: পিটিআই।

চারপাশে ফুঁসতে থাকা ব্রহ্মপুত্রের মধ্যে মাথা তুলে থাকা একটা ছোট্ট চর। বন্যার জল থেকে কোনও মতে প্রাণ বাঁচিয়ে গত তিন দিন ধরে অসমের ডিব্রুগড়ের মাইজানের কাছে ওই ছোট্ট চরেই প্রাণ হাতে আশ্রয় নিয়েছিলেন ১৩ জন মৎস্যজীবী। আজ প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ঝুঁকি নিয়ে বায়ুসেনার একটি এমআই-১৭ হেলিকপ্টার ওই চর থেকে তাঁদের উদ্ধার করে আনল। ধেমাজি জেলার জনাইতে বন্যাত্রাণের কাজে যাওয়ার সময়ে বালির চরে আটকে পড়েছিলেন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আট সদস্য ও রাজস্ব দফতরের এক কর্মী। বায়ুসেনা তাঁদেরও উদ্ধার করে।

এই মুহূর্তে অসমের ২৮টি জেলার ২২০৮টি গ্রাম বন্যাকবলিত। মোট ক্ষতিগ্রস্ত ১১ লক্ষ ৩৪ হাজার ৪৪৬ জন। ত্রাণশিবির খোলা হয়েছে ১৩০টি। সেখানে আশ্রয় নিয়েছেন সাড়ে আঠারো হাজার মানুষ। বন্যায় মৃতের সংখ্যা ৩৮। নিখোঁজ ১। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ বোকাখাতের ভাঙা বাঁধ ও বানভাসি কাজিরাঙার পরিস্থিতি খতিয়ে দেখেন। কাজিরাঙায় ২৩৩টি বন শিবিরের মধ্যে ১৬৭টি জলমগ্ন। ডুবে মারা গিয়েছে ৪টি হগ ডিয়ার। ২৪টি হরিণকে উদ্ধার করা হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Assam flood Assam flood

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy