Advertisement
E-Paper

রাজ্যপালের শাসন চান ভোটে জয়ী ফারুক

ভোটে বিক্ষোভ, হিং‌সার জেরে নিহত হয়েছিলেন ৮ জন। ভোটও পড়েছিল ৭ শতাংশের কাছাকাছি। শ্রীনগর লোকসভা কেন্দ্রের সেই উপ-নির্বাচনে জিতে রাজ্যপালের শাসন দাবি করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ০৩:২১

ভোটে বিক্ষোভ, হিং‌সার জেরে নিহত হয়েছিলেন ৮ জন। ভোটও পড়েছিল ৭ শতাংশের কাছাকাছি। শ্রীনগর লোকসভা কেন্দ্রের সেই উপ-নির্বাচনে জিতে রাজ্যপালের শাসন দাবি করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা।

ভোটে হিংসার পরেই শাসক দল পিডিপি-র দিকে আঙুল তুলেছিলেন ফারুক। দাবি করেছিলেন, শাসক দলই চায় না মানুষ ভোট দিন। পি়ডিপি-ই জঙ্গি সংগঠন ও হুরিয়তের সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাস ছড়িয়েছে বলে প্রচার চালিয়েছিল ফারুকের দল। পিডিপি-র নাজির আহমেদ খানকে ১০ হাজার ভোটের ব্যবধানে হারানোর পরে ফারুকের বক্তব্য, ‘‘বিজেপি-আরএসএসের সঙ্গে হাত মেলানোয় পিডিপি-কে শিক্ষা দিয়েছেন কাশ্মীরের মানুষ। এখনই এই সরকারকে সরানো উচিত।’’ ২৫ মে অনন্তনাগ লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচন রাজ্যপালের শাসনে হওয়া উচিত বলে মনে করেন ফারুক।

সম্প্রতি জম্মু-কাশ্মীরে বিক্ষোভকারীকে সেনার জিপে বাঁধার ভিডিও-র সমালোচনা করেছেন ফারুক। তাঁর দাবি, ‘‘এমন আচরণ গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর।’’

Governor's rule Jammu and Kashmir Jammu Kashmir Farooq Abdullah

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy