Advertisement
E-Paper

গুজরাত, হিমাচলে বিজেপি-কেই এগিয়ে রাখছে বুথ ফেরত সমীক্ষা

এনডিটিভি-র বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, গুজরাত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দখলে থাকবে ৭০টি আসন। অন্যান্য ০। এনডিটিভি-র বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, ১৮২ সদস্যের গুজরাত বিধানসভায় বিজেপি পাবে ১০৯টি আসন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ১৮:১৭
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

গুজরাত

• এবিপি নিউজ-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, গুজরাতে বিজেপি ১১৭টি আসনে জয় লাভ করবে। ৬৪টি আসন কংগ্রেসের দখলে থাকবে। অন্যান্য দল পাবে ৮টি আসন।

• টাইমস নাও-ভিএমআর-এর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, বিজেপি ১০৯টি আসনে জয় লাভ করবে। কংগ্রেস ৭০টি আসনে এবং অন্যান্য ৩টি আসন পাবে।

• সি-ভোটার-টাইমস অব ইন্ডিয়া অনলাইন-র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, গুজরাতে বিজেপি ১০৮টি আসনে জয় লাভ করবে। কংগ্রেস ৭৪টি আসনে এবং অন্যান্য ০ আসন পাবে।

• চাণক্য-র বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, গুজরাতে ১৩৫টি আসন দখল করবে বিজেপি। কংগ্রেস ৪৭টি আসন এবং অন্যান্য দল ০ আসন পাবে।

• ইন্ডিয়া টুডে-র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, গুজরাতে বিজেপি ৯৯ থেকে ১১৩টি আসনে জয় লাভ করবে। অন্য দিকে কংগ্রেস পাবে ৬৮ থেকে ৮২টি আসন, অন্যান্য ১-৪টি আসন দখল করবে।

• সি-ভোটার -এর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, গুজরাতে বিজেপি ১০৮টি আসনে জিতবে, কংগ্রেস পাবে ৭৪টি আসন।

আরও পড়ুন
দেশের ভিতরেই ‘বর্ডার’! এক দিকে হিন্দু, অন্য দিকে মুসলমান

• সহারা সময়-এর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, গুজরাতে বিজেপি লাভ করবে ১১২টি আসন, কংগ্রেসের মিলবে ৬৮টি আসন, অন্যান্য ২টি আসনে জয় লাভ করবে।

• রিপাবলিক-জন কি বাত-এর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, গুজরাতে কংগ্রেসের দখলে থাকবে ৭৪টি আসন।

• রিপাবলিক-জন কি বাত-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, গুজরাত বিধানসভায় ১০৮টি আসন লাভ করবে বিজেপি।

আরও পড়ুন
গুজরাতে ভোট দিয়ে ‘রোড শো’ প্রধানমন্ত্রীর, অভিযোগ কংগ্রেসের

• টাইমস নাও-ভিএমআর-এর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, গুজরাতে কংগ্রেসের দখলে থাকবে ৭০টি আসন। অন্যান্য ৩টি আসন পাবে।

• টাইমস নাও-ভিএমআর-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, গুজরাতে বিরাট ব্যবধানে জয় লাভ করবে বিজেপি। তাদের দখলে থাকবে ১০৯টি আসন।

হিমাচল প্রদেশ

• আজ তক-অ্যাক্সিস-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, হিমাচলে বিজেপি পাবে ৪৭-৫৫টি আসন। ১৩-২০টি আসন পাবে কংগ্রেস। অন্যান্য ০-২টি আসনে জয় লাভ করবে।

• সি-ভোটার-টাইমস অব ইন্ডিয়া-এর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, হিমাচলে বিজেপি ৪১টি আসন দখল করবে। কংগ্রেস ২৫টি এবং অন্যান্য ২টি আসন পাবে।

• চাণক্য-র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, হিমাচল প্রদেশে ৫৫টি আসন লাভ করবে বিজেপি। কংগ্রেস ১৩টি এবং অন্যান্য ০ আসন পাবে।

• ইন্ডিয়া টুডে-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, হিমাচল প্রদেশে বিজেপি জিতবে ৪৭-৫৫টি আসন। কংগ্রেসের দখলে থাকবে ১৩-২০টি আসন। অন্যান্য পাবে ০-২টি আসন।

গুজরাত নির্বাচন নিয়ে সব খবর পড়তে এখানে ক্লিক করুন।

Exit Poll BJP Gujarat Assembly Election 2017 বুথ ফেরত সমীক্ষা বিজেপি কংগ্রেস গুজরাত

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy