Advertisement
E-Paper

ইমপিচে লাভ নেই: চেলমেশ্বর

সম্প্রতি প্রধান বিচারপতিকে ইমপিচমেন্ট করার একটি প্রক্রিয়া শুরু করেছে কংগ্রেস ও কয়েকটি বিরোধী দল। বিচারপতি চেলমেশ্বর অবসর নিচ্ছেন জুনের ২২ তারিখে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের অবসরে যাওয়ার কথা ২ অক্টোবর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ০৩:৩৮

প্রধান বিচারপতির ইমপিচমেন্টে সায় নেই সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি জে চেলমেশ্বরের। জানুয়ারির ১২ তারিখে অন্য তিন প্রবীণ বিচারপতিকে নিয়ে বেনজির ভাবে সাংবাদিক সম্মেলন করে প্রধান বিচারপতি দীপক মিশ্র ও তাঁর কাজের ধরনের বিরুদ্ধে সরব হয়েছিলেন চেলমেশ্বর। সম্প্রতি প্রধান বিচারপতিকে ইমপিচমেন্ট করার একটি প্রক্রিয়া শুরু করেছে কংগ্রেস ও কয়েকটি বিরোধী দল। এ দিন দিল্লিতে একটি কথোপকথনের অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিচারপতি চেলমেশ্বর বলেন, ‘‘ইমপিচমেন্ট-এ সমস্যা মিটবে বলে আমি বিশ্বাস করি না। বিচার ব্যবস্থার খোলনলচে বদলানো দরকার।’’

বিচারপতি চেলমেশ্বর অবসর নিচ্ছেন জুনের ২২ তারিখে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের অবসরে যাওয়ার কথা ২ অক্টোবর। তাঁর পরে যে সব চেয়ে অভিজ্ঞ বিচারপতির প্রধান বিচারপতি হওয়ার কথা, সেই রঞ্জন গগৈও সে দিন সাংবাদিক সম্মেলনে ছিলেন। এ দিন চেলমেশ্বর আশা প্রকাশ করেন, ওই কাজের জন্য বিচারপতি গগৈয়ের প্রধান বিচারপতি হওয়া আটকাবে না।

Jasti Chelameswar Impeachment Supreme Court of India জে চেলমেশ্বর

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy