E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘ব্যর্থ রাষ্ট্র’, পাকিস্তানকে তোপ দিল্লির

ভারতীয় সময় গভীর রাতে পাকিস্তানকে পাল্টা জবাব দিল নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি কে ত্যাগীর বক্তব্য, পাক সেনার নির্দেশে মিথ্যা দাবি করছেন পাকিস্তানের নেতারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩২
নয়াদিল্লির খোঁচা ইসলামাবাদকে।

নয়াদিল্লির খোঁচা ইসলামাবাদকে। —প্রতীকী চিত্র।

জেনিভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠকে পাকিস্তানের আইনমন্ত্রী আজ়ম নাজ়ির বলেছিলেন, জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। কাল ভারতীয় সময় গভীর রাতে পাকিস্তানকে পাল্টা জবাব দিল নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি কে ত্যাগীর বক্তব্য, পাক সেনার নির্দেশে মিথ্যা দাবি করছেন পাকিস্তানের নেতারা।

‘ব্যর্থ রাষ্ট্র’ বলে খোঁচা দিয়ে ইসলামাবাদকে অভ্যন্তরীণ ব্যর্থতার দিকে নজর দেওয়ার পরামর্শও দিয়েছে নয়াদিল্লি। ত্যাগী কড়া ভাষায় বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে, এমন একটি ব্যর্থ দেশের জন্য বৈঠকের সময় নষ্ট হচ্ছে। ওরা তো আন্তর্জাতিক সাহায্য নিয়ে বেঁচে রয়েছে।” এখানেই না থেমে তিনি বলেন, “পাকিস্তান এমন একটি দেশ, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়, সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হয় এবং নিষিদ্ধ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয়। অন্য কাউকে জ্ঞান দেওয়ার কোনও জায়গা পাকিস্তানের নেই।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
jammu kashmir United Nations

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy