Advertisement
E-Paper

কপিলের বিরুদ্ধে সহকর্মী সুনীলকে মারধরের অভিযোগ উঠল

গতকালই সোশ্যাল ওয়ার্ল্ডে বান্ধবীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়ে হেডলাইনে ছিলেন কমেডিয়ান কপিল শর্মা। আর আজই সহকর্মী সুনীল গ্রোভারের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ১৬:৫৫

গতকালই সোশ্যাল ওয়ার্ল্ডে বান্ধবীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়ে হেডলাইনে ছিলেন কমেডিয়ান কপিল শর্মা। আর আজই সহকর্মী সুনীল গ্রোভারের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন, বান্ধবীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কপিল

সূত্রের খবর, অস্ট্রেলিয়া থেকে অনুষ্ঠান সেরে মুম্বই ফিরছিলেন ‘দ্য কপিল শর্মা শো’-এর কলাকুশলীরা। কপিল মাঝ আকাশে বিমানের মধ্যেই সুনীলকে গালাগালি করেছেন বলে অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘মদ খেয়ে বেহুঁশ কপিল হঠাত্ই নিজের সিট ছেড়ে সুনীলের সামনে চলে আসেন। সুনীলকে গালাগালি করতে শুরু করেন। কিন্তু সুনীল তাতে কোনও উত্তর দেননি। এতে আরও রেগে যান কপিল। এরপর সুনীলের গায়েও হাত তোলেন। তখনই ঘটনাস্থলে চলে আসেন বিমানকর্মীরা। সুনীল তাঁদের কপিলের ঠিকমতো দেখভাল করতে বলেন।’’

আরও দেখুন, কপিল শর্মার হবু পত্নী গিন্নি আসলে কে?

ওই শো-তে কপিল-সুনীলের যৌথ পারফরম্যান্স দর্শকদের কাছে জনপ্রিয়। হঠাত্ই কপিল এমন ব্যবহার কেন করলেন, তা কারও কাছেই স্পষ্ট নয়। যদিও সেই মুহূর্তে সুনীল কোনও প্রতিবাদ করেননি। কিন্তু গোটা ঘটনায় তিনি বেজায় চটেছেন। ফলে শো-এর ভবিষ্যত নিয়ে চিন্তায় আছেন কর্মকর্তারা।

Kapil Sharma Sunil Grover The Kapil Sharma Show

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy