Advertisement
E-Paper

এ ভাবে কট্টরবাদ বাড়লে সিরিয়া হয়ে উঠবে কাশ্মীর, সতর্কবার্তা দীনেশ্বরের

কাশ্মীরের যুব সমাজের মধ্যে কট্টরবাদ বাড়ছে বলে মন্তব্য করেছেন দীনেশ্বর শর্মা। সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। পাকিস্তানই কাশ্মীর যুবকদের প্ররোচিত করছে বলে তাঁর অভিযোগ। কাশ্মীরকে এই কট্টরবাদের কবল থেকে বার করে আনা খুব বড় চ্যালেঞ্জ বলে তাঁর মত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ১৪:৪৮
কাশ্মীরের যুব সমাজকে অশান্তিতে প্ররোচিত করছে পাকিস্তান। মনে করছেন কেন্দ্রের প্রতিনিধি। ছবি: রয়টার্স।

কাশ্মীরের যুব সমাজকে অশান্তিতে প্ররোচিত করছে পাকিস্তান। মনে করছেন কেন্দ্রের প্রতিনিধি। ছবি: রয়টার্স।

কট্টরবাদ যদি বাড়তে থাকে, তা হলে কাশ্মীরের অবস্থা সিরিয়ার মতো হবে। মন্তব্য দীনেশ্বর শর্মার।

জম্মু-কাশ্মীরে শান্তি আলোচনার দরজা ফের খোলার বার্তা দিয়ে কয়েক দিন আগেই দীনেশ্বর শর্মাকে ‘মধ্যস্থতাকারী’ হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। যদিও ‘মধ্যস্থতাকারী’ শব্দটি কেন্দ্র ব্যবহার করছে না। জম্মু-কাশ্মীরের জন্য দীনেশ্বর শর্মা কেন্দ্রের ‘প্রতিনিধি’ হিসেবে কাজ করবেন— জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের প্রাক্তন গোয়েন্দা প্রধান দীনেশ্বর এই গুরুদায়িত্ব পাওয়ার পর জম্মু-কাশ্মীর সফরের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তার মধ্যেই তিনি কাশ্মীরে ক্রমবর্ধমান কট্টরবাদ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন।

কাশ্মীরের যুব সমাজের মধ্যে কট্টরবাদ বাড়ছে বলে মন্তব্য করেছেন দীনেশ্বর শর্মা। সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। পাকিস্তানই কাশ্মীর যুবকদের প্ররোচিত করছে বলে তাঁর অভিযোগ। কাশ্মীরকে এই কট্টরবাদের কবল থেকে বার করে আনা খুব বড় চ্যালেঞ্জ বলে তাঁর মত। তবে কাশ্মীরিদের প্রতিও সুনির্দি‌ষ্ট বার্তা দিয়েছেন দীনেশ্বর। তিনি বলেছেন, যদি কট্টরবাদ এ ভাবে বাড়তে থাকে, তা হলে ‘‘পরিস্থিতিটা ইয়েমেন, সিরিয়া এবং লিবিয়ার মতো হবে।’’ দীনেশ্বরের কথায়, কট্টরবাদ ‘‘কাশ্মীরি সমাজকেই শেষ করে দেবে।’’ তিনি বলেছেন, ‘‘আমাদের প্রত্যেকেরই এমন ভূমিকা নেওয়া উচিত, যাতে কাশ্মীরিদের ভোগান্তি শেষ হয়।’’

আরও পড়ুন: ভারতীয় ড্রোন গুলি করে নামানোর দাবি পাকিস্তানের

আরও পড়ুন: আইএস-যোগ আহমদ পটেলের! অভিযোগ গুজরাতের মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে অশান্তির জন্য পাকিস্তানের দিকেই আঙুল তুলেছেন ভারত সরকারের ওই প্রতিনিধি। পাকিস্তানই কাশ্মীরি যুবকদের মধ্যে কট্টরবাদ চারিয়ে দিচ্ছে বলে দীনেশ্বর সম্প্রতি এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘‘কাশ্মীরের মানুষকে এবং কাশ্মীরের যুব সমাজকে বুঝতে হবে, তাঁদের জন্য কোনটা ভাল।’’ পাক প্ররোচনায় পা দিয়ে সিরিয়া বা ইয়েমেন বা লিবিয়ার মতো একটা বিধ্বস্ত সমাজের দিকে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে না কাশ্মীরিদের, বার্তা কেন্দ্রের ওই প্রতিনিধির। তিনি বলেছেন, ‘‘কোনও বিদেশি শক্তির হয়ে তাঁদের কাজ করা উচিত, নাকি নিজেদের ভবিষ্যতের জন্য কাজ করা উচিত, আমি তাঁদের সে বিষয়ে বোঝাব।’’

Jammu-Kashmir Interlocutor Dineshwar Sharma Radicalization Syria জম্মু-কাশ্মীর সিরিয়া দীনেশ্বর শর্মা

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy