Advertisement
E-Paper

ফের ধস হাফলঙে

বৃষ্টিতে ফের ধস নেমে বন্ধ হল হাফলং-লামডিং ৫৪ নম্বর জাতীয় সড়ক ও হাফলং-গুয়াহাটি রাস্তা। গত রাত থেকে বৃষ্টিতে হাফলং-লামডিং ৫৪ নম্বর জাতীয় সড়কে জাটিঙ্গা ও এনলেইকুলে ধস নামে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ০৩:২৬

বৃষ্টিতে ফের ধস নেমে বন্ধ হল হাফলং-লামডিং ৫৪ নম্বর জাতীয় সড়ক ও হাফলং-গুয়াহাটি রাস্তা।

গত রাত থেকে বৃষ্টিতে হাফলং-লামডিং ৫৪ নম্বর জাতীয় সড়কে জাটিঙ্গা ও এনলেইকুলে ধস নামে। জাটিঙ্গার কাছে পাহাড়ি ধস রাস্তায় নেমে আসে। একটি ডাম্পার মাটিতে চাপা পড়ে। তবে চালক অক্ষত রয়েছেন। ধস নামতে দেখে চালক গাড়ি থেকে বাইরে লাফ দেন। লামডিং-হাফলং, মাইবাং-হাফলং সড়কে ধস নেমেছিল আগেই। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধস সরানোর কাজ শুরু করলেও রাস্তায় যানচলাচল শুরু হয়নি। হাফলং-গুয়াহাটি সড়কে ছনটিলা ও দিয়ং নদীর কাছেও ধস নেমেছে। পূর্ত বিভাগ আজ সকালে ধস কিছুটা সরানোয় ছোট গাড়ি চলাচল শুরু হয়েছে। গত এক মাস ধরে ধস নেমে বন্ধ রয়েছে শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক। ধসের জেরে এক সপ্তাহ ধরে লামডিং-শিলচর ব্রডগেজ লাইনেও ট্রেন পরিষেবা বন্ধ। উত্তর-পূর্ব সীমান্ত রেল আগামী কাল পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল বাতিল করেছে। রেল সূত্রে খবর, শিলচর-হাফলঙের মধ্যে ধস সরানোর কাজ শেষ হয়েছে। এ দিন সকালে রেলকর্তারা ওই অংশে লাইন পরীক্ষা করেন। গত রাতেও কয়েক জায়গায় ধস নামে। তবে রেলকর্মীরা তা সরিয়ে ফেলেছেন। রেল সূত্রে খবর, আবহাওয়া ঠিক থাকলে মঙ্গলবার থেকে শিলচর-হাফলঙের মধ্যে একটি যাত্রীট্রেন চলাচল করতে পারে। শিলচর-গুয়াহাটির মধ্যে ট্রেন চলাচল শুরু হতে আরও ৪-৫ দিন সময় লাগবে। কারন মাইগ্রেনডিসা-মাহুরের মধ্যে ৮ নম্বর সুড়ঙ্গের কাছে ধস নেমে লাইনের ক্ষতি হয়েছে। তা সারাই করতে ৩-৪ দিন সময় লাগবে।

খংসাই, ডিগরিক, দিবারাই, মহাদেব টিলা, ডিমালিক রাজি, নতুন বস্তি এলাকায় ধস নেমেছে।

Haflong Landslide

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy