Advertisement
E-Paper

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক করবেন মোদী, কাজের খতিয়ান দেখার পাশাপাশি হবে ভবিষ্যৎ পরিকল্পনাও

বৃহস্পতিবারের বৈঠকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যেরা ছাড়াও উপস্থিত থাকবেন স্বাধীন দায়িত্ব প্রাপ্ত-সহ সকল প্রতিমন্ত্রী। সরকারি প্রকল্পের বিভিন্ন দিক ও বাস্তবায়ন নিয়েও আলোচনা হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০১:৪৮
নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার বৈঠক হবে বৃহস্পতিবার। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচ্য বিষয় হবে দফতরের কাজের খতিয়ান, নীতিগত সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা। পাশাপাশি, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ফলে ভারতের উপরে অর্থনৈতিক-সহ বিভিন্ন প্রভাব ও নাগরিক পরিষেবাও হতে পারে আলোচনার বিষয়। প্রসঙ্গত, পুদুচেরিতে পুনরায় এনডিএ সরকার গঠন ও পশ্চিমবঙ্গ ও অসমে বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্য এসেছে। তাই বৈঠকে বিশেষ ভাবে উঠে আসতে আরে এই তিন রাজ‍্য সংক্রান্ত আলোচনা।

বৃহস্পতিবারের বৈঠকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যেরা ছাড়াও উপস্থিত থাকবেন স্বাধীন দায়িত্ব প্রাপ্ত-সহ সকল প্রতিমন্ত্রী। সরকারি প্রকল্পের বিভিন্ন দিক ও বাস্তবায়ন নিয়েও আলোচনা হতে পারে। আলোচনার বিষয় হতে পারে বিভিন্ন দফতরের বরাদ্দ ও তার সংস্কার। ওই বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রক ও বিভাগকে নির্দেশ দিতে পারেন পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে কী করণীয় তা নিয়ে। বাড়তি নজর থাকতে পারে জ্বালানি, কৃষি, লজিস্টিক ও বিমান-নৌ পরিবহণ সংক্রান্ত বিষয়ে।

উল্লেখ্য, ২০২৬ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভার এটাই প্রথম বৈঠক। জল্পনা রয়েছে মন্ত্রিসভায় রদবদলেরও।

Narendra Modi Cabinet Meeting

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy