Advertisement
E-Paper

গডকড়ীর মন্তব্যে অস্বস্তিতে নির্মলা

২৬টি শীর্ষ কেন্দ্রীয় সরকারি সংস্থার থেকে ছোট-মাঝারি শিল্পের পাওনা ৭৭৩ কোটি টাকা। রেল, প্রতিরক্ষা ও অন্য মন্ত্রক যোগ করলে বকেয়া ১০ হাজার কোটি টাকার কম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২০ ০৫:২০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দেশের ছোট-মাঝারি শিল্প সংস্থাগুলির মোট পাওনা ১০ হাজার কোটি টাকারও কম বলে ব্যাখ্যা দিল অর্থ মন্ত্রক। ছোট-মাঝারি শিল্পমন্ত্রী নিতিন গডকড়ী বলেছিলেন, লকডাউনের ফলে ছোট-মাঝারি শিল্প সমস্যায় পড়েছে। কিন্তু তাদের প্রায় ৫ লক্ষ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। এর পরেই প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রশ্ন তোলেন, এক দিকে অর্থমন্ত্রী ছোট-মাঝারি শিল্পকে উদ্ধার করতে ৩ লক্ষ কোটি টাকার বন্ধক-হীন ঋণের ঘোষণা করছেন। অন্য দিকে গড়কড়ী বলছেন, তাদের পাওনা ৫ লক্ষ কোটি টাকা। দুই মন্ত্রী মিলে কি ছোট-মাঝারি শিল্পের বকেয়া মিটিয়ে দিতে পারেন, যাতে তারা নিজেরাই নিজেদের উদ্ধার করতে পারে!

অস্বস্তির মুখে আজ অর্থ মন্ত্রকের ব্যয়সচিব টি ভি সোমনাথন জানান, গড়কড়ী যে ৫ লক্ষ কোটি টাকার কথা বলেছেন, তার মধ্যে রাজ্য ও বড় কর্পোরেট সংস্থার কাছে বকেয়াও রয়েছে। ২৬টি শীর্ষ কেন্দ্রীয় সরকারি সংস্থার থেকে ছোট-মাঝারি শিল্পের পাওনা ৭৭৩ কোটি টাকা। রেল, প্রতিরক্ষা ও অন্য মন্ত্রক যোগ করলে বকেয়া ১০ হাজার কোটি টাকার কম।

Nirmala Sitharaman Nitin Gadkari Finance ministry Coronavirus Lockdown

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy