Advertisement
E-Paper

সম্পত্তির তথ্য দিলেন মাত্র এগারো মন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম অনুযায়ী, মন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি-দায়ের বিবরণও জানাতে হয়। দফতরের তথ্য অনুযায়ী, সম্পত্তি ও দায়ের বিবরণ জানিয়েছেন অরুণ জেটলি, সুষমা স্বরাজ, সদানন্দ গৌড়া, রামবিলাস পাসোয়ান, অশোক গজপতি রাজু, চৌধুরি বীরেন্দ্র সিংহ, প্রকাশ জাভড়়েকর, মুখতার আব্বাস নকভি, ভি কে সিংহ, রাধাকৃষ্ণন পি ও অনুপ্রিয়া পটেল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ০২:৩২

স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম অনুযায়ী, ৩১ অগস্টের মধ্যে সম্পত্তি ও দায়ের বাৎসরিক বিবরণ জানানোর কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রীদের। কিন্তু প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইট অনুযায়ী, ১ সেপ্টেম্বর পর্যন্ত ওই বিবরণ জানিয়েছেন মাত্র ১১ জন মন্ত্রী। রবিবার মন্ত্রিসভার বড়সড় রদবদল হওয়ার কথা।

স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম অনুযায়ী, মন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি-দায়ের বিবরণও জানাতে হয়। দফতরের তথ্য অনুযায়ী, সম্পত্তি ও দায়ের বিবরণ জানিয়েছেন অরুণ জেটলি, সুষমা স্বরাজ, সদানন্দ গৌড়া, রামবিলাস পাসোয়ান, অশোক গজপতি রাজু, চৌধুরি বীরেন্দ্র সিংহ, প্রকাশ জাভড়়েকর, মুখতার আব্বাস নকভি, ভি কে সিংহ, রাধাকৃষ্ণন পি ও অনুপ্রিয়া পটেল।

অর্থমন্ত্রী অরুণ জেটলি এ বার ৬৭ কোটি ৬২ লক্ষ টাকার হিসেব দিয়েছেন। গত বছরে ৬০ কোটি ৯৯ লক্ষ টাকার হিসেব দিয়েছিলেন। চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬৪ কোটি টাকা ও ১ কোটি ২৯ লক্ষ টাকার সোনা, রূপো ও হীরে রয়েছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সম্পত্তির পরিমাণ ৫ কোটি ২১ লক্ষ থেকে বেড়ে ৫ কোটি ৩৩ লক্ষ টাকা হয়েছে। খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান আগে ৫২ লক্ষ টাকার সম্পত্তির কথা জানিয়েছিলেন। এ বার ৩২ লক্ষ টাকা। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সম্পত্তি ১ কোটি ৬০ লক্ষ থেকে হয়েছে ১ কোটি ৫৫ লক্ষ টাকা।

Narendra Modi BJP Parliament Cabinet Reshuffle Arun Jaitley Sushma Swaraj অরুণ জেটলি সুষমা স্বরাজ

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy