ধর্ষকদের হাত থেকে বাঁচতে ছ’তলার উপর থেকে ঝাঁপ দিলেন বছর সাতাশের এক তরুণী। শুক্রবার মুম্বইয়ের ঘটনা। গুরুতর জখম অবস্থায় তরুণীকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোর চারটে নাগাদ ওই বহুতলের নীচের একটি নালায় মেয়েটিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পায়ধুনী থানার পুলিশ। তারাই মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।পুলিশ জানায়, আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ওই তরুণী। দিন দশেক আগে কাজ দেওয়ার নাম করে তরুণীকে মুম্বইয়ে নিয়ে আসে অভিযুক্তদের এক জন। বৃহস্পতিবার রাতে তরুণীকে পায়ধুনী এলাকার ওই বাড়ির ছ’তলায় নিয়ে যায় এবং সেখানেই আর এক বন্ধুর সঙ্গে মিলে মেয়েটিকে ধর্ষণ করে। আট দিন যাবত ঠাণে জেলার ভিওয়াদি এলাকাতেই থাকছিল অভিযুক্তরা। সেখানেও এক বার মেয়েটিকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
আরও পড়ুন: ক্রিকেট দেখবে? মাঠে নিয়ে গেল পুলিশ