Advertisement
E-Paper

বায়ুসেনার কেউ দাড়ি রাখতে পারবেন না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভারতীয় বায়ুসেনার কোনও কর্তা, কোনও জওয়ান দাড়ি রাখতে পারবেন না৷ সেনাবাহিনীর প্রত্যেককেই এই নিয়ম মেনে চলতে হবে৷ বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট৷

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ১৭:৩১
প্রতীকী ছবি-

প্রতীকী ছবি-

ভারতীয় বায়ুসেনার কোনও কর্তা, কোনও জওয়ান দাড়ি রাখতে পারবেন না৷ সেনাবাহিনীর প্রত্যেককেই এই নিয়ম মেনে চলতে হবে৷ বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট৷ ধর্মভেদে বায়ুসেনার কঠোর নিয়মের অন্যথা হবে না৷ এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিল৷

বায়ুসেনা থেকে নির্বাসিত এক মুসলিম আবেদনকারী আনসারি আফতাব দাড়ি রাখার পক্ষে সওয়াল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন৷ তাঁর দাবি ছিল, শিখ ধর্মাবলম্বী সেনাকর্মীদের যদি পাগড়ি পরার অধিকার থাকে, তাহলে মুসলিমদেরও সেনাবাহিনীতে দাড়ি রাখার অধিকার দেওয়া হোক৷ ২০০৮ সালে আনসারি আহমেদকে বায়ুসেনা থেকে নির্বাসিত করা হয়৷ পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷ ওই বছরই আরও দু’জন বায়ুসেনাকর্মী একই মর্মে মামলা দায়ের করেন৷

শীর্ষ আদালতকে বায়ুসেনার তরফে জানানো হয়, সব মুসলিম ধর্মালম্বী দাড়ি রাখেন না৷ দাড়ি দেখে মুসলিমদের চিহ্নিত করা যায় না৷ দাড়ি রাখাটা তাঁদের শখের ব্যাপার৷ ইসলাম ধর্মে কোথাও বলা নেই যে চুল বা দাড়ি বড় রাখতেই হবে৷ ওই বছরের শেষে তৎকালীন ইউপিএ সরকারের প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি জানান, তাঁরা চান না সংখ্যালঘু মানুষজন কোনও কারণে বঞ্চিত হোন৷ যদিও পরে ইউপিএ সরকার বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার জন্য আদালতের কাছে সময় চায়৷ সেই মামলারই চূড়ান্ত শুনানি ছিল এ দিন৷ আদালতের মতে, নিয়মানুবর্তিতার মধ্যে ধর্মকে এনে ফেললে চলবে না৷

আরও পড়ুন: মোদীর দুর্নীতি ফাঁস করে দেব, হুমকি রাহুল গাঁধীর

Air Force personnel Indian Air Force Beard

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy