Advertisement
E-Paper

খাদে মিনিবাস, জম্মু-কাশ্মীরে মৃত ১৭

দুর্ঘটনাস্থল থেকেই ১১ জনের দেহ উদ্ধার হয়। গুরুতর আহত ১১ জনকে বায়ুসেনার হেলিকপ্টারে জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩২
দড়ি ধরে দুর্ঘটনাগ্রস্ত বাসের কাছে পৌঁছনোর চেষ্টা স্থানীয়দের। ছবি: এপি

দড়ি ধরে দুর্ঘটনাগ্রস্ত বাসের কাছে পৌঁছনোর চেষ্টা স্থানীয়দের। ছবি: এপি

চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় রাস্তার ধারে ৩০০ ফুট গভীর খাদে পিছলে চন্দ্রভাগা নদীতে পড়ে গেল একটি মিনিবাস। শুক্রবার সকালে এই ঘটনায় চালক সহ ১৭ জন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে তিন জন মহিলা। আহত ১৬। জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলার ঠাকরাইয়ের দণ্ডারণ অঞ্চলের ঘটনা।

দুর্ঘটনাস্থল থেকেই ১১ জনের দেহ উদ্ধার হয়। গুরুতর আহত ১১ জনকে বায়ুসেনার হেলিকপ্টারে জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার আগেই তাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান আরও তিন জন।

সকাল ন’টা নাগাদ অন্তত ৩০ জন যাত্রীকে নিয়ে কুরিয়া-কেশওয়ান লিঙ্ক রোড ধরে বাসটি কেশওয়ান থেকে কিস্তওয়ারের দিকে আসছিল। সে সময়েই ঘটনাটি ঘটে। রাজ্য ট্রাফিক পুলিশের এক কর্তা জানান, বৃহস্পতিবারই বাসে বেশি যাত্রী তোলার জন্য জরিমানা করা হয়েছিল চালক আশরাফ হুসেনকে।

Bus Accident Kistwar Gorge

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy