E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ছাত্র-ভোটে জয় এসএফআই-এর

একা লড়ে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই জিতেছে ৭০টি আসনে। এবিভিপি এবং বাকিরা জিতেছে যথাক্রমে ২০টি ও ১২টি আসনে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ০৭:০১
পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয়ের পরে এসএফআইয়ের উচ্ছ্বাস।

পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয়ের পরে এসএফআইয়ের উচ্ছ্বাস। — নিজস্ব চিত্র।

যন্তর মন্তরে জেন জ়ি-র আন্দোলনের পরে দেশ জুড়ে ছাত্র সংসদ নির্বাচনগুলিতে বাড়তি নজরে রয়েছে রাজনৈতিক নানা শিবিরেরই। এই আবহে পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আবার আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি-কে হারাল এসএফআই। একা লড়ে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই জিতেছে ৭০টি আসনে। এবিভিপি এবং বাকিরা জিতেছে যথাক্রমে ২০টি ও ১২টি আসনে। এর আগে হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ভোটে এত দিন ক্ষমতায় থাকা এবিভিপি-কে হারিয়ে জিতেছে এসএফআই-এর নেতৃত্বাধীন এএসএ, এআইএসএ, ডিএসইউ, বিএসএফ-এর জোট। পাশাপাশি, দেহরাদুনের ডিএভি কলেজের দিবা বিভাগে সহ-সভাপতি পদে, অসমের মারিয়ানি কলেজের সাধারণ সম্পাদক পদে এবং কেরলের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের ১১৭টির মধ্যে ৯৮টি কলেজে জিতেছে এসএফআই। দেশের বিভিন্ন প্রান্তে জয়ের পরে সংশ্লিষ্ট এলাকার ছাত্র-নেতৃত্বকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিজেপি-আরএসএসের বিরুদ্ধে আরও জোরদার ছাত্র আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন এসএফআই-এর সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
SFI Left

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy