Advertisement
E-Paper

রান্নার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে পারে কেন্দ্র?

তেল মন্ত্রকের একটি সূত্রের দাবি, ধাপে ধাপে ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকলেও এই মুহূর্তে রান্নার গ্যাসে মাসিক ৪ টাকা দাম নাও বাড়াতে পারে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ১০:৫১
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

প্রতিবাদ শুরু হয়েছিল প্রথম দিন থেকেই। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সংসদে প্রবল বিরোধিতার মুখে পড়ে মোদী সরকার। অচল হয়ে যায় সংসদ। সেই প্রবল চাপেই কি এ বার পিছু হটতে বাধ্য হল কেন্দ্র? তেল মন্ত্রকের একটি সূত্রের দাবি, ধাপে ধাপে ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকলেও এই মুহূর্তে রান্নার গ্যাসে মাসিক ৪ টাকা দাম নাও বাড়াতে পারে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তবে কেরোসিনে মাসে ২৫ পয়সা বৃদ্ধির সিদ্ধান্তে কোনও পরিবর্তন হচ্ছে না বলেই দাবি ওই সূত্রের।

আরও পড়ুন: গ্যাস নিয়ে উত্তাল সংসদ

সোমবারই তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সংসদে জানান, প্রতি মাসে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৪ টাকা করে বাড়বে। আগে যা ২ টাকা করে বাড়ত। সেই মর্মে নির্দেশও দেওয়া হয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে। তবে ৪ টাকার বদলে সে দিন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২ টাকাই বাড়িয়েছিল তেল সংস্থাগুলি।

আরও পড়ুন: কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতা-অধীর-সুজনের

গত ৩১ জুলাই কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লোক সভায় একটি লিখিত প্রস্তাব দিয়ে এলপিজি সিলিন্ডারে ভর্তুকি তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন। জানা গিয়েছিল, ১৪.২ কেজির সিলিন্ডারে প্রতি মাসে ৪ টাকা করে বাড়িয়ে আগামী মার্চের মধ্যেই রান্নার গ্যাসে ভর্তুকি সম্পূর্ণ বন্ধই করে দেবে সরকার। কিন্তু এই সিদ্ধান্তের পর থেকেই সংসদে প্রবল চাপে পড়তে হয়েছিল মোদী সরকারকে।

আরও পড়ুন: গ্যাস দামি, কমলো সুদ

LPG Price Price Hike LPG Lok Sabha Dharmendra Pradhan Petroleum Minister Kerosene Subsidy ধর্মেন্দ্র প্রধান

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy