E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ইউসিসি নিয়ে বেসুরো এনডিএ-র চন্দ্রবাবু, চিরাগরা

মুম্বইয়ে গত রবিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন এনডিএ-র যে ২১টি রাজ্যে সরকার রয়েছে তার প্রত্যেকটিতে আগামী লোকসভার আগে অভিন্ন দেওয়ানি বিধি আইন চালু হয়ে যাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০২

—প্রতীকী চিত্র।

অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) আইন নিজেদের রাজ্যে প্রয়োগের প্রশ্নে মেপে পা ফেলার পক্ষপাতী এনডিএ-র শরিক দলগুলি। গত কাল জেডিইউ ওই বিল নিয়ে আপত্তি জানানোর পরে এ বার সংশয়ের সুর শোনা গেল চন্দ্রবাবু নায়ডুর তেলগু দেশম (টিডিপি) এবং চিরাগ পাসোয়ানের দল এলজেপি (রামবিলাস)-তে।

মুম্বইয়ে গত রবিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন এনডিএ-র যে ২১টি রাজ্যে সরকার রয়েছে তার প্রত্যেকটিতে আগামী লোকসভার আগে অভিন্ন দেওয়ানি বিধি আইন চালু হয়ে যাবে। বিজেপির মুসলিম ভোটের প্রতি দায়বদ্ধতা না থাকলেও শরিকদের রয়েছে। গত কাল প্রথম এ নিয়ে বিরোধিতা শোনা যায় জেডিইউ নেতা শ্যাম রজকের থেকে। তিনি জানান, জেডিইউ ওই বিলের বিরুদ্ধে। এনডিএ-র অন্য শরিক টিডিপি-র লোকসভার দলনেতা লাভু শ্রীকৃষ্ণ দেবারাইয়ালু বলেন, “এখনও এই নিয়ে বিজেপির সঙ্গে কোনও আলোচনা হয়নি। যদি বিল পাশ করানোর প্রয়োজন হয়, সে ক্ষেত্রে বিষয়টি দেখব। সব পক্ষের সঙ্গে এ নিয়ে আলোচনার পরেই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিজেপির আর এক শরিক দল এলজেপি (রামবিলাস)-এর নেতা চিরাগ এ নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি বলেন, “অভিন্ন দেওয়ানি বিধি প্রস্তাবটি সকলের আগে জনসমক্ষে আনা উচিত। সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থকে মাথায় রেখে এ নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন। তার পরেই দল এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে।” এ নিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা এনসি নেতা ওমর আবদুল্লার কটাক্ষ, “বিজেপি আগে শরিক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করুক। তার পরে গোটা দেশের কথা ভাববে।”


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
UCC NDA tdp LJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy