Advertisement
E-Paper

বিচারব্যবস্থা ঢেলে সাজাতে প্রযুক্তির হাত ধরবে কেন্দ্র: মোদী

দক্ষ বিচারব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রযুক্তি। এমনটাই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নতুন ভারত গড়তে বিচারব্যবস্থাকে আরও আধুনিক করতে চায় মোদী সরকার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৯:২৩
ইলাহাবাদ হাইকোর্টের দেড়শো বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত।

ইলাহাবাদ হাইকোর্টের দেড়শো বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত।

দক্ষ বিচারব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রযুক্তি। এমনটাই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নতুন ভারত গড়তে বিচারব্যবস্থাকে আরও আধুনিক করতে চায় মোদী সরকার।

রবিবার ইলাহাবাদ হাইকোর্টের দেড়শো বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতা সংগ্রামীরা যে ভারতের স্বপ্ন দেখেছিলেন সেই নতুন ভারত গড়তে দক্ষ বিচারব্যবস্থার বিশেষ ভূমিকা রয়েছে।”

এ শতক জুড়েই বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির বিশেষ অবদান রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, বিচারব্যবস্থাকে দক্ষ হতে হলে প্রযুক্তির হাত ধরতেই হবে। মোদী বলেন, “দেশের থানাগুলি কোর্টের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জুড়তে পারলে খুবই সুবিধা হত। তাতে অর্থ ও সময় বাঁচানো ছাড়া তদন্তের মানও উন্নত হত।” উদাহরণ হিসাবে তিনি বলেন, “তদন্তকারী আধিকারিকেরা যদি এসএমএস-এর মাধ্যমে মামলার তারিখ বা সময় আগেভাগেই জানতে পারতেন তা হলে কি ভালই না হত?”

আরও পড়ুন

গর্ভ ভাড়া দিতে আমেরিকায় গিয়ে দু’বছর ধরে চরম নির্যাতনের শিকার

প্রযুক্তির গুণগান করা ছাড়াও দেশের অন্যতম পুরনো হাইকোর্টকে বিচারব্যবস্থার ‘তীর্থক্ষেত্র’ বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের বিচারব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্যই উদ্যোগী হয়েছে কেন্দ্র। তিনি বলেন, “২০১৪-তে ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই ১২০০ অচল আইন বাতিল করেছে এনডিএ সরকার।” মোদী জানিয়েছেন, এ রকম আরও আইন বাতিল করতে চায় কেন্দ্র।

Technology Crucial Role Judiciary Narendra Modi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy