Advertisement
E-Paper

এনপিএফ-কে সমর্থন তৃণমূলের

নাগাল্যান্ডে নেইফিউ রিও-র এনডিপিপি-র সঙ্গে জোট করেছে বিজেপি। বেশির ভাগ আসন এনডিপিপি-কেই ছেড়ে দিয়েছে তারা। পক্ষান্তরে টি আর জেলিয়াঙের এনপিএফ লড়ছে রাজ্যের ৬০টি আসনেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০৮

ত্রিপুরা এবং মেঘালয়ের মতো নিজেরা প্রার্থী দিয়ে নয়। নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন নাগা পিপল্স ফ্রন্টকে (এনপিএফ) সমর্থন করছে তৃণমূল। উত্তর-পূর্বের বাকি দুই রাজ্যের মতো নাগাল্যান্ডেও তাদের মূল লক্ষ্য বিজেপি-র পথে কাঁটা দেওয়া! সেই লক্ষ্যেই এনপিএফের সঙ্গে সমঝোতা।

নাগাল্যান্ডে নেইফিউ রিও-র এনডিপিপি-র সঙ্গে জোট করেছে বিজেপি। বেশির ভাগ আসন এনডিপিপি-কেই ছেড়ে দিয়েছে তারা। পক্ষান্তরে টি আর জেলিয়াঙের এনপিএফ লড়ছে রাজ্যের ৬০টি আসনেই। মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ হয়েছে রবিবার। প্রচারে টাকা এবং পেশিশক্তির ব্যবহার দেখে তৃণমূলের আশঙ্কা, ৩১-এর বেশি আসন জিতে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা না পেলে এনপিএফের পক্ষেও সরকার গড়া মুশকিল। প্রচার সেরে কলকাতায় ফিরে এ দিন তৃণমূলের উত্তর-পূর্বের পর্যবেক্ষক এবং বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘‘টাকা, বাহিনী তো আছেই। সেই সঙ্গে আবার এনএসসিএনের খাপলং ও মুইভা গোষ্ঠীর দাপট আছে। আমরা যে ভাবে নির্বাচনে অভ্যস্ত, তার সঙ্গে নাগাল্যান্ডের ভোটের কোনও মিল নেই!’’ মেঘালয় ও নাগাল্যান্ডে সুষ্ঠু পরিবেশে ভোট আদৌ হবে কি না, তা নিয়েও চিন্তায় আছেন তৃণমূল নেতৃত্ব।

Nagaland Naga Peoples Front Election TMC নাগা পিপল্স ফ্রন্ট তৃণমূল

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy