Advertisement
E-Paper

ডিমের ধোকার কালিয়া

রূম্পা দাস

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২৮

ডিম খেতে কার না ভাল লাগে। আর ডিম দিয়ে নিত্য নৈমিত্তিক পদের বাইরে আজ আপনাদের জন্য রইল ডিমের ধোকার কালিয়ার রেসিপি। খুব বেশি সময়ও লাগে না। আর স্বাদেও হয় অপূর্ব।

উপকরণ:

হাঁসের ডিম— ৪টি

পেঁয়াজ— ৩টি

কাঁচা লঙ্কা— ৩-৪টি

টোম্যাটো— ২টি

আদা— এক টুকরো (২ ইঞ্চি মাপের)

রসুন— ২-৩ কোয়া

হলুদ গুঁড়ো— আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো— ১ চা চামচ

ধনে গুঁড়ো— ১ চ চামচ

জিরে গুঁড়ো— ১ চা চামচ

মৌরি গুঁড়ো— ১ চা চামচ

শাহী গরমমশলা গুঁড়ো— ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো— আধ চা চামচ

পাতিলেবু— ১টি

ধনে পাতা— আধ মুঠো

নুন— স্বাদ মতো

চিনি— এক চিমটে

সরষের তেল— ৩ টেবিল চামচা

প্রণালী:

একটি বড় বাটিতে ডিম ফেটিয়ে নিন। তাতে অল্প করে পেঁয়াজ কুচি, টোম্যাটো কুচি, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর নুন মেশান। একটি টিফিন বক্সের ভিতরে অল্প তেল মাখইয়ে নিন। তাতে ফেটিয়ে রাখা ডিম ঢেলে দিন। বাক্স বন্ধ করে গরম জলে পনেরো মিনিট ধরে ভাপিয়ে নিন। এ বার ভাপানো ডিম বের করে হাল্কা তাতানো ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ও চিনি ফোড়ন দিন। পেঁয়াজ ভাজা হয়ে এলে একে একে টোম্যাটো কুচি, আদা বাটা, রসুন বাটা ও চেরা কাঁচা লঙ্কা দিন। সব্জি ভাজা ভাজা হয়ে এলে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, নুন ও চিনি দিন। মশলা কষতে থাকুন। গ্রেভি থেকে তেল বেরোতে শুরু করলে ডিমের টুকরোগুলো দিয়ে দিন। অল্প লেবুর রস দিয়ে নাড়াচাড়া করুন। শাহী গরমমশলা গুঁড়ো ও ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। হাতে গড়া রুটি বা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিমের ধোকার কালিয়া।

(ছবি সৌজন্য: পৌলমী মল্লিক কুণ্ডু)

Recipes Bengali Cuisine Non Vegetarian Recipes Egg Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy