Advertisement
E-Paper

চিপস ওমলেট রেসিপি

একেই শ্রাবণ মাস। তার উপর নিম্নচাপ। জলে কাদায় গৃহবন্দি। কিন্তু বিনা তেলেভাজা কি আর বর্ষার মজলিশ জমে। এ দিকে হাইজিনের ব্যাপারটাও মাথায় রাখতে হচ্ছে। অতএব উপায়? আপনাদের কথা ভেবেই রইল বর্ষা স্পেশ্যাল এই দুটি স্ন্যাক্সের রেসিপি। সহজলভ্য উপকরণে চটজলদি বানিয়ে তাক লাগিয়ে দিন অতিথিদের। জমে উঠুক বর্ষার সন্ধেটা। বাচ্চাদের বিকেন বেলা নিত্য নতুন মুখরোচক খাবারে মন ভোলাতে হয়। বানিয়ে দিতে পারেন চিপস ওমলেট।

রেশমী প্রামাণিক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ০৭:৩১
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বাচ্চারা চিপস খেতে ভালবাসে। অথচ চিপস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। চিপসের সঙ্গে তাই সব্জি ও ডিম মিশিয়ে স্বাস্থ্যকর করে তুলুন। এতে চিপস খাওয়াও হবে, পুষ্টিও হবে। বর্ষার দিনের বেশ মুখরোচক খাবার চিপসের ওমলেট।

কী কী লাগবে

পট্যাটো চিপস: বড় ১ প্যাকেট

ডিম: ৫-৬টা

ক্যাপসিকাম কুচি

টোম্যাটো কুচি

কাঁচা লঙ্কা কুচি

ধনেপাতা কুচি

পেঁয়াজ কুচি

গোলমরিচ গুঁড়ো

নুন: স্বাদ মতো

চিনি: সামান্য

তেল: ভাজার জন্য

কী ভাবে বানাবেন

চিপস ভেঙে ব়ড় একটা পাত্র পাখুন। এর মধ্যে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ভাল করে মিশিয়ে নিন। ডিম ফেটিয়ে এই মিশ্রণের উপর ঢেলে ভাল করে মেশান। ফ্রাইং প্যানে তেল গরম করে পুরো মিশ্রণ ঢেলে দিন। আঁচ একদম কমিয়ে ৭-১০ মিনিট রাখুন। এতে এক পিঠ ভাল ভাবে ভাজা হয়ে যাবে। উল্টে দিয়ে অন্য পিঠও ভাল করে ভেজে নিন। ভাল ভাবে ডিমের ভিতর সিদ্ধ হলে নামিয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিন। টোম্যাটো সসের সঙ্গে পরিবেশন করুন। সঙ্গে থাক এক কাপ ধোঁয়া ওঠা গরম কফি।

Snacks Recipes Omlette Recipe Recipes Cooking Recipes রেসিপি

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy