Advertisement
E-Paper

নারকেল দুধে চিংড়ি রেসিপি

গলদা চিংড়ি মানেই বাঙালিরা জমিয়ে মালাইকারি খেতেই অভ্যস্ত। আজ শিখে নিন সহজে সর্ষে বাটা, নারকেল দুধে চিংড়ি মাছ বানানোর রেসিপি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৮ ১৪:৫৭
ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু।

ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু।

গলদা চিংড়ি মানেই বাঙালিরা জমিয়ে মালাইকারি খেতেই অভ্যস্ত। আজ শিখে নিন সহজে সর্ষে বাটা, নারকেল দুধে চিংড়ি মাছ বানানোর রেসিপি।

কী কী লাগবে

গলদা চিংড়ি: ৬টা

পেঁয়াজ: ১টা বড় (বাটা)

টোম্যাটো: ২টো মাঝারি (বাটা)

আলু: ১টা ছোট (ডুমো করে কাটা)

কাঁচা লঙ্কা: ২টো (কুচনো)

আদা-রসুন বাটা: দেড় চা চামচ

ধনেপাতা: ১ আঁটি (কুচনো)

গুঁড়ো হলুদ: ২ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো: দেড় চা চামচ

সর্ষে বাটা: ১ চা চামচ

সর্ষের তেল: ২ চা চামচ

নারকেলের দুধ: ২ কাপ

নারকেল কোরা: ২ টেবল চামচ

ঘি: ১ চা চামচ

নুন, চিনি: স্বাদ মতো

কী ভাবে বানাবেন

চিংড়ি মাছের শিরা ছাড়িয়ে নুন, হলুদ মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করুন। গরম তেলে আলু ও চিংড়ি সোনালি করে ভেজে তুলে রাখুন। এ বার এই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে আদা, রসুন বাটা দিন। পেঁয়াজ, রসুন বাটা সোনালি হয়ে ভাজা হলে টোম্যাটো বাটা দিন। এ বার কাঁচা লঙ্কা কুচি, সর্ষে বাটা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

জল দিন যাতে গ্রেভি শুকিয়ে গিয়ে কড়াইতে লেগে না যায়। ফোটাতে থাকুন যতক্ষণ না জল টেনে মাখামাখা হচ্ছে। এ বার চিংড়ি, আলু, নারকেল কোরা ও নারকেলের দুধ দিয়ে দিন। চাপা দিয়ে ঢিমে আঁচে ৫ মিনিট রান্না করুন।

সব শেষে গরম মশলা গুঁড়ো ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

Prawn Recipes Non Veg Recipes Recipes Cooking Recipes Food Recipes রেসিপি

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy