Advertisement
E-Paper

বেকন র‌্যাপড চিকেন

অনেক বছর পর বেশ জাঁকিয়ে শীত পড়েছে। বেড়াতে বেরিয়ে, খেয়ে নানা ভাবে মরসুম উপভোগ করার সময়। নতুন কিছু মুখরোচক রেসিপি শিখে নেওয়ার ও চেখে দেখার সময় এখন। আজ শিখে নিন বেকর র‌্যাপড চিকেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ০৯:৪৩

অনেক বছর পর বেশ জাঁকিয়ে শীত পড়েছে। বেড়াতে বেরিয়ে, খেয়ে নানা ভাবে মরসুম উপভোগ করার সময়। নতুন কিছু মুখরোচক রেসিপি শিখে নেওয়ার ও চেখে দেখার সময় এখন। আজ শিখে নিন বেকর র‌্যাপড চিকেন।

কী কী লাগবে

বোনলেস চিকেন: ৫০০ গ্রাম (লম্বা স্ট্রিপে কাটা)

বেকন: ১০ স্ট্রিপ

নুন: ১/২-১ চা চামচ

প্যাপরিকা: ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো: আধ চা চামচ

পেঁয়াজ বাটা: ১ চা চামচ

ইতালিয়ান সিজনিং: ১/২ চা চামচ

রসুন গুঁড়ো: ১ চা চামচ

ব্রাউন সুগার: ২/৩ কাপ

লঙ্কা গুঁড়ো: ২ টেবল চামচ

কী ভাবে বানাবেন

ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন। নুন, প্যাপরিকা, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ বাটা, ইটালিয়ান সিজনিং ও রসুন গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। চিকেনের গায়ে মশলা ভাল ভাবে মাখিয়ে নিন। দুটো করে বেকন র‌্যাপ দিয়ে একেকটা চিকেন মুড়ে নিয়ে র‌্যাপের গায়ে ব্রাউন সুগার ও লঙ্কা গুঁড়ো লাগিয়ে নিন। গ্রিজ করা গ্রিল প্যানে বেকন র‌্যাপড চিকেন রেখে ২৫-৩০ মিনিট বেক করুন যতক্ষণ না চিকেন ভাল ভাবে সিদ্ধ হচ্ছে ও বেকন মুচমুচে হচ্ছে।

Recipes Continental Recipes Non Vegetarian Recipes Chicken Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy