Advertisement
E-Paper

চিকেন ঘি রোস্ট

চিকেন দই, হলুদ গুঁড়ো, লেবুর রস ও আধ চা চামচ নুন দিয়ে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন রেফ্রিজরেটরে। শুকনো খোলায় শুকনো লঙ্কা ২ মিনিট রোস্ট করে নিন। আঁচ থেকে সরিয়ে রাখুন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ১০:৫৫
ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু

ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু

গু়ড়, কারি পাতা ও ঘি দিয়ে চিকেনের এই ম্যাঙ্গালোরিয়ান পদ একেবারে অন্য রকম। যেমন সুস্বাদু, রান্না করতেও তেমনই সময়ও কম লাগে, আবার উপকরণও খুভই সাধারণ। শিখে নিন চিকেন ঘি রোস্ট।

কী কী লাগবে

চিকেন: ১ কেজি

ঘন দই: আধ কাপ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

লেবুর রস: ১ টেবল চামচ

নুন: স্বাদ মতো

গুড়: ২ টেবল চামচ

কারি পাতা: ১ আঁটি

ঘি: ৬ টেবল চামচ

শুকনো লঙ্কা: ৭-৮টা বড়, ৩টে ছোট

গোটা গোলমরিচ: ৭-৮টা

লবঙ্গ: ৩টে

মৌরি: ১ চিমটি

গোটা ধনে: দেড় টেবল চামচ

গোটা জিরে: আধ চা চামচ

রসুন: ৭-৮ কোয়া

তেঁতুল বাটা: দেড় টেবল চামচ

কী ভাবে বানাবেন

চিকেন দই, হলুদ গুঁড়ো, লেবুর রস ও আধ চা চামচ নুন দিয়ে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন রেফ্রিজরেটরে। শুকনো খোলায় শুকনো লঙ্কা ২ মিনিট রোস্ট করে নিন। আঁচ থেকে সরিয়ে রাখুন। এই প্যানেই এক চা চামচ ঘি দিয়ে রোস্ট করে মৌরি, জিরে, ধনে, লবঙ্গ ও গোটা গোলমরিচ একদম কম আঁচে ৩ মিনিট নেড়ে নামিয়ে ঠান্ডা করে রাখুন।

এ বার সব ভাজা মশলা, রসুন ও তেঁতুল ব্লেন্ড করে রাখুন। একটা ভারী পাত্রে আড়াই টেবল চামচ ঘি গরম করে ম্যারিনেড করা চিকেন দিয়ে ২০-২২ মিনিট রান্না করুন। প্যান থেকে চিকেন তুলে নিয়ে ঝোল ও চিকেন আলাদা করে রাখুন।

এ বার প্যানে বাকি ঘি দিয়ে বাটা মশলা দিন। মাঝারি আঁচে ৮-৯ মিনিট নেড়ে নিন যতক্ষণ না ঘি ছাড়তে শুরু করছে। এর মধ্যে চিকেন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। আগের তুলে রাখা ঝোল ও গুড় দিয়ে মাঝারি আঁচে ৪ মিনিট রান্না করুন। নুন দিন। আঁচ একদম কমিয়ে চাপা দিয়ে যতক্ষণ না চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে রান্না করুন। আঁচ বন্ধ করে পরিবেশন করার বাটিতে ঢালুন। উপরে কারি পাতা ও ঘি ছড়িয়ে দিন।

যে কোনও ফ্লেভারড রাইস বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Chicken Recipes Indian Recipes Recipes রেসিপি Chicken Breast Recipe Non Veg Recipes Cooking Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy