Advertisement
E-Paper

ধনেপাতার পরোটা

একঘেয়ে রুটি বা পরোটা খেতে কি রোজ রোজ ভাল লাগে? অথচ হাতের সামনেই সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় কিছু চটপটা খাবার। আজই দেখে নিন ধনেপাতার পরোটা।

রূম্পা দাস

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ০৯:০৩
(ছবি সৌজন্য: পৌলমী মল্লিক কুণ্ড)

(ছবি সৌজন্য: পৌলমী মল্লিক কুণ্ড)

একঘেয়ে রুটি বা পরোটা খেতে কি রোজ রোজ ভাল লাগে? অথচ হাতের সামনেই সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় কিছু চটপটা খাবার। আজই দেখে নিন ধনেপাতার পরোটা।

উপকরণ:

ময়দা— ২ কাপ

ধনে পাতা— আধ কাপ

পেঁয়াজ— ১টি

নুন— ১ চা চামচ

তেল— ৩ টেবল চামচ

আমচুর— ১ চা চামচ

চাট মশলা— ১ চা চামচ

কাঁচা লঙ্কা— ২টি

মৌরি গুঁড়ো— ১ চা চামচ

দেশি ঘি— ভাজার জন্য

প্রণালী:

ময়দায় নুন, আমচুর, চাট মশলা, ভাজা জিরে গুঁড়ো আর জোয়ান মিশিয়ে নিন ভাল করে। এর পর তেল দিয়ে ভাল করে ময়ান দিন। তাতে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর পর্যাপ্ত পরিমাণে জল মিশিয়ে ময়দা মেখে নিন। এ বার ময়দার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে পরোটা বেলে নিন। চাটু বা ননস্টিক পাত্রে ঘি গরম করে আলতো করে চেপে চেপে পরোটা ভেজে নিন। ধনেপাতার পরোটা পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা টক দই আর কাঁচা লঙ্কার আচার।

Recipes Breakfast Recipes Vegetarian Recipes Indian Cuisine

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy