Advertisement
E-Paper

ক্রিস্পি চিকেন

খাবারের পাতে মুরগির মাংস এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। তাই বাড়িতে লোকজন এলে নতুন নতুন পদ রাঁধারও প্রয়োজন হয়ে পড়ে। ক্রিস্পি চিকেন বানাতে সময় খুব একটা বেশি লাগে না। মধু, সরষে আর মেয়োনিজের সসে মাখানো ভাজা চিকেনের টুকরোর স্বাদ অতুলনীয়।

রূম্পা দাস

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ১০:১৫

খাবারের পাতে মুরগির মাংস এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। তাই বাড়িতে লোকজন এলে নতুন নতুন পদ রাঁধারও প্রয়োজন হয়ে পড়ে। ক্রিস্পি চিকেন বানাতে সময় খুব একটা বেশি লাগে না। মধু, সরষে আর মেয়োনিজের সসে মাখানো ভাজা চিকেনের টুকরোর স্বাদ অতুলনীয়।

উপকরণ:

চিকেন ব্রেস্ট— ৩০০ গ্রাম

ডিম— ২টি

গোলমরিচ গুঁড়ো— ১ চা চামচ

পাতিলেবু— ২টি

আদা— এক টুকরো (১ ইঞ্চি মাপের)

রসুন— ৪-৫ কোয়া

লঙ্কা গুঁড়ো— আধ চা চামচ

মৌরি গুঁড়ো— ১ চা চামচ

কর্নফ্লাওয়ার— ১ কাপ

পেঁয়াজ— ২টি

ক্যাপসিকাম— ১টি

মধু— আধ কাপ

সরষে— ৩ টেবিল চামচ

মেয়োনিজ— ৩ টেবিল চামচ

নুন— স্বাদ মতো

তেল— ১ কাপ

প্রণালী:

চিকেন ব্রেস্ট পাতলা পাতলা করে কেটে, নুন ও সামান্য পাতিলেবুর রসে ভিজিয়ে রাখুন আধ ঘণ্টা। একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। তাতে একে একে কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, মৌরি গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। দরকার হলে সামান্য জল দিতে পারেন। কড়াইয়ে তেল গরম করুন। চিকেনের টুকরোগুলো মিশ্রণে ডুবিয়ে ছাঁকা তেলে লালচে করে ভেজে তুলুন। অবশিষ্ট তেলে পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি দিন। তাতে সামান্য রসুন কুচি ও আদা বাটা দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ ও ক্যাপসিকাম নরম হয়ে এলে সামান্য নুন, লঙ্কা গুঁড়ো দিন। এ বার একে একে সরষে বাটা, মেয়োনিজ ও মধু দিয়ে নাড়তে থাকুন। গ্রেভি চিকেনের গায়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। ক্রিস্পি চিকেন পরিবেশন করুন গরম গরম।

(ইচ্ছে হলে নামানোর আগে মিহি করে কুচনো স্প্রিং অনিয়ন দিয়েও নামাতে পারেন। এই পদটি একদমই শুকনো শুকনো হবে।)

Recipes Snacks Recipes Non Vegetarian Recipes Chicken Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy