Advertisement
E-Paper

চিঁড়ে দই আম

হালকা সহজপাচ্য এই খাবার পেট ঠান্ডা করবে। এই চিঁড়ে দইকে আরও সুস্বাদু করে তুলতে আম, কলা, কাঁঠাল মিশিয়ে উপাদেয় করে তোলে বাঙালি মায়েরা। আমের মরসুম যখন চলছেই তখন বানিয়ে ফেলুন চিঁড়ে দই আম।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ১১:০১
ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু

ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু

গরম কালে শরীর ঠান্ডা করার অন্যতম খাবার চিঁড়ে দই। বর্ষা কালে পেটের সমস্যাতেও খেতে পারেন চিঁড়ে দই। হালকা সহজপাচ্য এই খাবার পেট ঠান্ডা করবে। এই চিঁড়ে দইকে আরও সুস্বাদু করে তুলতে আম, কলা, কাঁঠাল মিশিয়ে উপাদেয় করে তোলে বাঙালি মায়েরা। আমের মরসুম যখন চলছেই তখন বানিয়ে ফেলুন চিঁড়ে দই আম।

কী কী লাগবে

চিঁড়ে: ১/২ কাপ

চিনি: ২ টেবল চামচ

আম: ১টা (পাকা) ঠান্ডা

দই: দেড় কাপ (ঠান্ডা জমানো)

কী ভাবে বানাবেন

আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরোয় কেটে নিন। চিঁড়ে হালকা গরম জলে ৩০ সেকেন্ড ধুয়ে রাখুন। একটা বাটিতে চিঁড়ে, ঠান্ডা দই ও চিনি এক সঙ্গে মিশিয়ে নিন। উপরে ঠান্ডা ঠান্ডা আমের টুকরো দিয়ে পরিবেশন করুন।

Breakfast Recipes Recipes রেসিপি Cooking Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy