Advertisement
E-Paper

হট গার্লিক ফিশ

আজ শিখে নিন খুব সহজ অথচ সুস্বাদু এক রেসিপি হট গার্লিক ফিশ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৪১

আজ শিখে নিন খুব সহজ অথচ সুস্বাদু এক রেসিপি হট গার্লিক ফিশ।

কী কী লাগবে

ম্যারিনেশনের জন্য

ফিশ: আধ কেজি (বোনলেস ভেটকি বা বাসা)

নুন: আধ চা চামচ

গোলমরিচ গুঁড়ো: আধ চা চামচ

সয়া সস: ১ টেবল চামচ

ভিনিগার: ১ টেবল চামচ

ব্যাটারের জন্য

ডিম: ১টা

কর্ন ফ্লাওয়ার: ২ টেবল চামচ

ময়দা: ২ টেবল চামচ

নুন: ১ চিমটি

বেকিং পাউডার: আধ চা চামচ

তেল: ভাজার জন্য

সসের জন্য

কাঁচা লঙ্কা: ৮টা (কুচনো)

রসুন: ৮ কোয়া

সয়া সস: ১ টেবল চামচ

চিলি সস: ১ চা চামচ

কর্ন ফ্লাওয়ার: ১ টেবল চামচ

জল: ১ কাপ

তেল: ১ টেবল চামচ

কী ভাবে বানাবেন

মাছ নুন, সয়া সস, গোল মরিচ গুঁড়ো, ভিনিগার দিয়ে আধ ঘণ্টা ম্যারিনেড করে রাখুন। একটা বড় বাটিতে ডিম, নুন, কর্ন ফ্লাওয়ার, ময়দা, বেকিং পাউডার মিশিয়ে ব্যাটার তৈরি করে নিন। প্রয়োজন হলে একটু জল দিন। এই ব্যাটারে মাছ ডুবিয়ে সোনালি বাদামি করে ভেজে তুলুন।

সস: প্যানে তেল গরম করুন। কাঁচা লঙ্কা কুচি ও রসুন দিন। কিছু ক্ষণ নেড়ে জল দিম। ফুটতে শুরু করলে সয়া সস দিন। কর্ন ফ্লাওয়ার জলে গুলে এর সঙ্গে মিশিয়ে দিন। চিলি সস দিয়ে ঘন গ্রভি তৈরি নিন।

মাছ পরিবেশন করার প্লেটে সাজিয়ে উপর থেকে গরম এই সস ঢেলে দিন।

Fish Recipes Recipes Chinese Recipes Non Vegetarian Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy