Advertisement
E-Paper

মটর পরোটা

শীতকালে সব বাঙালি বাড়িতেই মটরশুঁটির কচুরি বানানো হয়। আজ শিখে নিন মটর পরোটার রেসিপি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ১০:১৪

শীতকালে সব বাঙালি বাড়িতেই মটরশুঁটির কচুরি বানানো হয়। আজ শিখে নিন মটর পরোটার রেসিপি।

কী কী লাগবে

আটা: ২ কাপ

নুন: আধ চা চামচ

তেল: ২ চা চামচ

জল: প্রয়োজন মতো

পুরের জন্য

মটর: ১২৫ গ্রাম

ভাজা জিরে: আধ চা চামচ

রোস্টেড বেসন: ১ টেবল চামচ

ধনেপাতা কুচি

কাঁচা লঙ্কা কুচি: ১টা

হিং: ১ চিমটি

নুন: আন্দাজ মতো

তেল বা ঘি: ভাজার জন্য পরিমাণ মতো

কী ভাবে বানাবেন

২ কাপ আটা, আধ চা চামচ নুন ও ২ চা চামচ তেল একসঙ্গে মিশিয়ে নিন। এ বার পরিমাণ মতো জল দিয়ে ভাল করে আটা মেখে নিন। আটা মাখা সরিয়ে রেখে দিন ৩০ মিনিট।

পুর: প্রেসার কুকার বা রাইস কুকারে মটর সিদ্ধ করে নিন। ভাল করে ছেঁকে নিয়ে ম্যাশ করে রাখুন। প্যানে তেল গরম করে একদম কম আঁচে আধ চা চামচ জিরে রোস্ট করে নিন। সুন্দর গন্ধ বেরোলে আঁচ থেকে নামিয়ে মটরের সঙ্গে মিশিয়ে নিন ভাজা জিরে।

ওই প্যানেই হালকা আঁচে তেল ছাড়া বেসন নেড়ে নিন। সুন্দর গন্ধ বেরোলে মটরের সঙ্গে মিশিয়ে নিন। এ বার কাঁচা লঙ্কা কুচি, হিং, ধনেপাতা কুচি, নুনল ভাল করে মিশিয়ে নিন।

আটা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে নিন। দুটো লেচি নিয়ে শুকনো আটা মাখিয়ে নিন ভাল করে। দুটো লেচি ছোট লুচির আকারে বেলে নিন। একটা বেলা লেচির উপর পুর রেখে অন্যটা দিয়ে চাপা দিয়ে ভাল করে মুড়ে নিন। শুকনো আটা দিয়ে পরোটা বেলে নিন লেচি থেকে।

তাওয়া গরম করে বেশি আঁচে পরোটা সেঁকে নিন। এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠ সেঁকে নিন। এ বার তাওয়ায় সামান্য তেল বা ঘি ছড়িয়ে নিন। উল্টে পাল্টে পরোটা ভেজে নিন। বাদামি রং ধরে সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে নিন।

আলুর দম বা আলুর তরকারি, দই, আচার, সস দিয়ে খেতে পারেন গরম গরম মটর পরোটা।

Recipes Breakfast Recipes Indian Cuisine Vegetarian Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy