Advertisement
E-Paper

সরসো দা সাগ, মক্কি দি রোটি

বাঙালি হেঁশেলের মাছ, ভাতের মতোই পঞ্জাবি হেঁশেলের রাজমা চাওয়াল আর সরসো দা সাগ, মক্কি কি রোটি। আজ শিখে নিন জনপ্রিয়ে সেই রেসিপি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭ ১০:৪৪

বাঙালি হেঁশেলের মাছ, ভাতের মতোই পঞ্জাবি হেঁশেলের রাজমা চাওয়াল আর সরসো দা সাগ, মক্কি কি রোটি। আজ শিখে নিন জনপ্রিয়ে সেই রেসিপি।

কী কী লাগবে

সর্ষে শাক: ৭৫০ গ্রাম

পালং শাক: ২৫০ গ্রাম

বেথুয়া শাক: ২৫০ গ্রাম

জল(নুন দেওয়া): ২ কাপ

ভূট্টার আটা: দেড় কাপ

কাঁচা লঙ্কা: ৪টে

আদা: ২৫ গ্রাম

পেঁয়াজ: ২টো

রসুন: ৬ কোয়া

ঘি: ১০০ গ্রাম

লাল লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ

গরম মশলা: আধ চা চামচ

ধনে গুঁড়ো: আধ চা চামচ

ভূট্টার রুটির জন্য

ভূট্টার আটা: আধ কেজি

জল: মাখার জন্য

ঘি: ভাজার জন্য

কী ভাবে বানাবেন

শাক: তিন রকম শাক, নুন, জল প্রেসার কুকারে দিয়ে একদম কম আঁচে সিদ্ধ করুন। জল ঝরিয়ে নিন। শাক ম্যাশ করে নিন। এর মধ্যে ভূট্টার আটা মিশিয়ে নিন। এ বার শাক সিদ্ধ জল দিয়ে একদম কম আঁচে বসান। এর মধ্যে কাঁচা লঙ্কা ও আদা দিয়ে রান্না করুন যতক্ষণ না শাক ঘন হয়ে আসছে।

এ বার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন, আদা, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা, ধনে দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। শাকের সঙ্গে মিশিয়ে ঘি ছড়িয়ে দিন।

মক্কি কি রোটি: ভূট্টার আটা, মেখে নিয়ে লেচি কেটে নিন। রুটির মতো বেলে নিয়ে তাওয়ায় সেঁকে সামান্য ঘি দিয়ে ভেজে নিন। শাক ও সাদা মাখনের সঙ্গে পরিবেশন করুন।

Recipes Indian Cuisine Vegetarian Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy