Advertisement
E-Paper

হোয়াইট স্যুপ

যত দিন দুধের শিশু, তত দিন কোনও সমস্যা নেই। কিন্তু যেই অর্ধকঠিন থেকে কঠিন খাবার খাওয়ানো শুরু হবে, অমনি যত বায়নাক্কা। এই খাবে, ওই খাবে না, খাবার বাটিটা হাতে চাই, কী খাওয়াচ্ছে দেখতে হবে, নিজের হাতে খাবো-মাখবো—আর কত ধৈর্যের পরীক্ষা দেবে মা। ছোটদেরও একই চাল-ডালের সিদ্ধ খিচুড়িতে মুখে অরুচি ধরছে। তাই শিশুদের উপযোগী স্বাস্থ্যকর কিছু রেসিপি ইরাবতী বসুর কলমে।ছোটদের জন্য চিকেন স্যুপ খুব উপকারী। পাত্রে মাখন দিয়ে তাতে সব্জি আর মুরগির মাংসটা একটু নেড়ে প্রেশার কুকারে ভাল ভাবে সিদ্ধ করে নিলেই চিকেন স্যুপ তৈরি। কিন্তু এই একই স্বাদের স্যুপ সবসময় ভাল লাগে না। অনেক খুদে আবার মাংসের গন্ধে নাক উঁচু করে। তাদের একটু অন্য ধরনের এই স্যুপটি ভাল লেগে যেতে পারে।

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ১৩:৪৬

ছোটদের জন্য চিকেন স্যুপ খুব উপকারী। পাত্রে মাখন দিয়ে তাতে সব্জি আর মুরগির মাংসটা একটু নেড়ে প্রেশার কুকারে ভাল ভাবে সিদ্ধ করে নিলেই চিকেন স্যুপ তৈরি। কিন্তু এই একই স্বাদের স্যুপ সবসময় ভাল লাগে না। অনেক খুদে আবার মাংসের গন্ধে নাক উঁচু করে। তাদের একটু অন্য ধরনের এই স্যুপটি ভাল লেগে যেতে পারে।

উপকরণ:

ভাত: এক কাপ (বেশি সিদ্ধ)

মুরগির মাংস: ২৫০ গ্রাম

গাজর:একটা

পেঁয়াজ: দু’টো

আদা: এক ইঞ্চির টুকরো

রসুন: দু’কোয়া

মাখন: অাধ কাপ

ময়দা: দুই চা-চামচ

দুধ: দুই কাপ

গোলমরিচ: এক চিমচে

নুন-মিষ্টি: স্বাদমতো

পদ্ধতি:

গাজর চৌকো করে কেটে নিন। কড়ায় সামান্য মাখন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন টুকরো দিন। মাংস দিয়ে খানিক নেড়ে গাজর দিন। এবার মাপমতো জল দিয়ে ভাল করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিন। ঢাকনা খুলে গেলে স্টক আলাদা করে ঢেলে নিন। আর একটি কড়াই কম আঁচে বসিয়ে মাখন দিন। মাখনে ময়দা নেড়ে দুধ ঢেলে দিন। ঘন ঘন নাড়তে থাকুন। হোয়াইট সস তৈরি। এবার সিদ্ধ ভাত, চিকেন স্টক দিন কড়ায়। ফুটতে ফুটতে নুন-মিষ্টি স্বাদমতো চেখে নিন। গোলমরিচ দিন। খুদের পছন্দমতো মাংসের কুচি ছড়িয়ে দিতে পারেন উপরে, না দিলেও গুণমান কমে না।

Recipes Non Vegetarian Recipes Soup Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy