Advertisement
E-Paper

তিন নম্বরে ওয়ারিয়র্স

হায়দরাবাদে প্রথম ম্যাচের মতো এ দিনও নাগপুরে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলেন বেঙ্গল ওয়ারিয়র্স কোচের লুকোনো তাস মনিন্দর সিংহ। চাপের মুখে তিনি তুলে আনলেন গুরুত্বপূর্ণ ছ’টি পয়েন্ট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ০৩:২২

পঞ্চম সংস্করণে লক্ষ্য প্রো-কবাডি লিগের ট্রফিটা। আর সেই লক্ষ্যেই ক্রমশ এগোচ্ছে লিগে বাংলার টিম বেঙ্গল ওয়ারিয়র্স।

রবিবার দ্বিতীয় ম্যাচে বঙ্গযোদ্ধারা হারাল টুর্নামেন্টের নবাগত দল ইউপি যোদ্ধা-দের। ম্যাচের ফল ৪০-২০। অলরাউন্ডারদের দাপটে এ দিন শুরু থেকে রাজেশ নরওয়াল, নীতিন তোমারদের এমন ভাবে চেপে ধরেছিল বেঙ্গল ওয়ারিয়র্স যে প্রথমার্ধেই ২২-৮ হয়ে গিয়ে জয় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল কেকে জগদীশের দলের।

আরও পড়ুন: বিশ্ব মিটে ভাল ফল ভারতের নির্মলার

হায়দরাবাদে প্রথম ম্যাচের মতো এ দিনও নাগপুরে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলেন বেঙ্গল ওয়ারিয়র্স কোচের লুকোনো তাস মনিন্দর সিংহ। চাপের মুখে তিনি তুলে আনলেন গুরুত্বপূর্ণ ছ’টি পয়েন্ট। এ ছাড়াও পয়েন্ট তুললেন অন্য দুই ‘রেইডার’ কোরিয়ান জ্যান কুন লি ও বিনোদ কুমার। এ দিনের জয়ের ফলে দুই ম্যাচে বাংলার পয়েন্ট দাঁড়াল দশ। বাংলার চেয়ে এক ম্যাচ বেশি খেলায় ইউপি যোদ্ধার পয়েন্টও একই। ম্যাচ কম খেলার কারণেই উত্তর প্রদেশের দলটিকে পিছনে ফেলে ‘জোন বি’-তে তৃতীয় স্থানে উঠে এলেন বঙ্গযোদ্ধারা।

বেঙ্গল ওয়ারিয়র্সের পরবর্তী ম্যাচ বুধবার। প্রতিপক্ষ বেঙ্গালুরু বুলস।

Bengal Warriors Pro Kabaddi বেঙ্গল ওয়ারিয়র্স

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy