Advertisement
E-Paper

মেয়েদের অ্যাশেজে নজির এলিসার

ক্রিকেট ছাড়া ফুটবল বিশ্বকাপেও খেলেছেন এলিসা। প্রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাট করে ২৮০ রান করে। জবাবে তৃতীয় দিনে অস্ট্রেলিয়া ৪৪৮-৯ রানে ডিক্লেয়ার করে। দিনের শেষে ইংল্যান্ড ৪০-০। ক্রিজে রয়েছেন ট্যামি বিউমন্ট ও লৌরেন উইনফিল্ড। দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে পিছিয়ে সারা টেলর-রা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ০২:৫৫
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

মেয়েদের অ্যাশেজের একমাত্র টেস্টে ২১৩ রানের ইনিংস খেলে নজির অস্ট্রেলিয়ার ক্রিকেটার এলিসা পেরির। ইংল্যান্ডের বিরুদ্ধে নর্থ সিডনি ওভালে দিন-রাতের টেস্টের তৃতীয় দিনে ৩৭৪ বলে ২৬টি চার ও একটি ছয় মেরে তিনি এই রেকর্ড গড়লেন।

ক্রিকেট ছাড়া ফুটবল বিশ্বকাপেও খেলেছেন এলিসা। প্রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাট করে ২৮০ রান করে। জবাবে তৃতীয় দিনে অস্ট্রেলিয়া ৪৪৮-৯ রানে ডিক্লেয়ার করে। দিনের শেষে ইংল্যান্ড ৪০-০। ক্রিজে রয়েছেন ট্যামি বিউমন্ট ও লৌরেন উইনফিল্ড। দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে পিছিয়ে সারা টেলর-রা।

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম তিন-অঙ্কে পৌঁছলেন এলিসা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৫ তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান। অস্ট্রেলিয়ার ৫৪-২ হওয়ার পরে ব্যাট করতে যান তিনি। তার পরে অস্ট্রেলিয়াকে আর ঘুরে তাকাতে হয়নি। পাকিস্তানের কিরন বালুচের ২৪২ ও মিতালি রাজের ২১৪ রানের ঠিক পরেই তালিকায় জায়গা করে নিয়েছেন এলিসা। প্রথম তিনটি ওয়ান ডে তে ২-১ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচটি জিততে পারলেই আরও এক বার অ্যাশেজে দাপট দেখাবে এলিসার দল।

Ashes Series Cricket এলিসা পেরি Ellyse Perry

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy