Advertisement
E-Paper

মুম্বইয়ের জয় সুপার ওভারে

জয়ের জন্য মুম্বইয়ের শেষ বলে দরকার ছিল মাত্র এক রান। কিন্তু ক্রুনাল পাণ্ড্য-র রানআউট-ই তাদের লড়াই শেষ করে দেয়। সুপার ওভার ছাড়া কোনও উপায় ছিল না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০৩:৫০
দ্বৈত: গ্যালারির মালিঙ্গাকে দেখে অবাক আসল বোলার। ছবি: বিসিসিআই।

দ্বৈত: গ্যালারির মালিঙ্গাকে দেখে অবাক আসল বোলার। ছবি: বিসিসিআই।

জয়ের জন্য মুম্বইয়ের শেষ বলে দরকার ছিল মাত্র এক রান। কিন্তু ক্রুনাল পাণ্ড্য-র রানআউট-ই তাদের লড়াই শেষ করে দেয়। সুপার ওভার ছাড়া কোনও উপায় ছিল না। তবে সুপার ওভারে জসপ্রীত বুমরার আগ্রাসী বোলিং-এর দাপটে হার মানতে বাধ্য হন সুরেশ রায়নারা। সুপার ওভারে মুম্বইয়ের ১১ রান টপকাতেই পারল না গুজরাত লায়ন্স। এক ওভারে ছয়-এর বেশি রান করতে পারেনি তারা।

এ দিন প্রথমে ব্যাট করে গুজরাত লায়ন্স ৯ উইকেটে তোলে ১৫৩ রান। ঈশান কিষাণের ৪৮ রানের ইনিংস এবং মিডল অর্ডারে রবীন্দ্র জাডেজা ও জেমস ফকনারের ৪৩ রানের পার্টনারশিপ-ই এই ইনিংসের ভিত।

মুম্বই বোলাররা বিশেষ করে ক্রুনাল পাণ্ড্য (৩-১৪), জসপ্রীত বুমরা (২-৩২) ও লাসিথ মালিঙ্গা (২-৩৩) চাপে রেখেছিলেন সুরেশ রায়নার দলের ব্যাটসম্যানদের। রায়না এ দিন মাত্র ১ রান করে আউট হয়ে যান। স্লগ ওবারে অ্যান্ড্রু টাই-এর ১২ বলে ২৫ রান তাঁদের ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেয়।

১৫৩ রান তাড়া করতে নেমে ওপেনার পার্থিব পটেল (৪৪ বলে ৭০ রান) ছাড়া আর কেউ-ই তেমন লড়াই দিতে পারেননি। নীতীশ রানা (১৯), কায়রন পোলার্ড (১৫) ও ক্রুনাল (২৯) দুই অঙ্কের রানে পৌঁছান।

IPL 2017 IPL 10 Cricket Mumbai Indians Super Over

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy