Advertisement
E-Paper

মহমেডানের কোচ হলেন রঞ্জন

মর্গ্যানের সহকারী হিসাবে ইস্টবেঙ্গলে কোচিং করিয়েছেন। গত কলকাতা লিগে টালিগঞ্জ অগ্রগামী কোচ হিসাবে পয়েন্ট কেড়েছেন তিন বড় ক্লাবের। সেই রঞ্জন চৌধুরীকে কোচ করল মহমেডান স্পোর্টিং।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০৩:৫১

মর্গ্যানের সহকারী হিসাবে ইস্টবেঙ্গলে কোচিং করিয়েছেন। গত কলকাতা লিগে টালিগঞ্জ অগ্রগামী কোচ হিসাবে পয়েন্ট কেড়েছেন তিন বড় ক্লাবের। সেই রঞ্জন চৌধুরীকে কোচ করল মহমেডান স্পোর্টিং। শনিবার বছর শেষের দুপুরে সাংবাদিক সম্মেলন করে রঞ্জনের নাম সরকারি ভাবে জানাবেন ক্লাব কর্তারা। সোমবার থেকে অনুশীলনে নেমে পড়ার কথা নতুন মহমেডান কোচের। জানুয়ারির শেষ সপ্তাহে শুরু হবে আই লিগ দ্বিতীয় ডিভিশন। মৃদুল বন্দ্যোপাধ্যায় কলকাতা লিগে মহমেডানের দায়িত্বে ছিলেন। তিনি সন্তোষ ট্রফিতে বাংলার কোচে হওয়ার পর তাঁকে ছেঁটে ফেলল মহমেডান। ফুটবল সচিব ইকবাল আহমেদ বললেন, ‘‘মৃদুলকে রাখছি না। রঞ্জনকে কোচ করছি। দ্বিতীয় ডিভিশন আই লিগে ও-ই আমাদের টিমের দায়িত্বে থাকবে।’’

Mohammedan Sporting Club Ranjan Chowdhury Coach

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy