Advertisement
E-Paper

কার্যালয়ে হামলা, জখম ৩

সভা শেষের পরপরই হামলা হল তৃণমূলের কার্যালয়ে। নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটায়। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বোমা, বন্ধুক নিয়ে তৃণমূলের ওই আঞ্চলিক কার্যালয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০১:৪৮

সভা শেষের পরপরই হামলা হল তৃণমূলের কার্যালয়ে। নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটায়। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বোমা, বন্ধুক নিয়ে তৃণমূলের ওই আঞ্চলিক কার্যালয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী। তাতে তিন তৃণমূল কর্মী কুটু চক্রবর্তী, বিল্টু পাল, অজিত ঘোষ আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তাঁরা রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বিধায়ক সমীর পোদ্দার অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন। তৃণমূলের দু’টি গোষ্ঠীর কোন্দলে এই ঘটনা বলে দলের একটি সূত্রে খবর। এলাকায় বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি বাণী রায়ের গোষ্ঠীর কোন্দল রয়েছে। তার জেরেই এই ঘটনা। বাণীবাবু অবশ্য এমন ঘটনার নেপথ্যে তার কোনও ভূমিকার কথা মানতে চাননি।

Attack Trinamool Nadia Dhantala Ranaghat

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy