Advertisement
E-Paper

‘চোর চোর’ স্লোগান! পাথরপ্রতিমায় দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, বিজেপি বলল, মানুষের ক্ষোভের প্রকাশ

খবর পেয়ে পাথরপ্রতিমা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই তৃণমূল নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩০
TMC leaders allegedly beaten in Patharpratima

—প্রতীকী ছবি।

পাথরপ্রতিমার রামগঙ্গায় ‘চোর চোর’ স্লোগান দিয়ে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল। ঘটনায় আহত হয়েছেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ বিবেক পোদ্দার এবং খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ শশাঙ্ক হালদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে বিডিও অফিসে যাওয়ার পথে রামগঙ্গায় বিবেক এবং শশাঙ্ককে ঘিরে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, প্রথমে দুই কর্মীকে দেখে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। এরপর কয়েক জন তাঁদের উপর চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে পাথরপ্রতিমা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই তৃণমূল নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তৃণমূলের তরফে বিজেপির দিকে আঙুল তোলা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি নেতা নন্দলাল বারুইয়ের বক্তব্য, দিনের পর দিন দুর্নীতি করেছে। সাধারণ মানুষের ক্ষোভের বহিপ্রকাশ। বিজেপি এ সবে বিশ্বাসী নয়।

Go Back Slogan TMC Leaders Pathar Pratima

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy