E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পরিযায়ী-প্রশ্নে রাষ্ট্রপতিকে চিঠি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে রবিবার তাঁকে চিঠি পাঠালেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। চিঠিতে অধীর বলেছেন, ওড়িশা, মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন রাজ্যে হয়রানির মুখে পড়ছেন বাংলার পরিযায়ী শ্রমিকেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ০৬:৫৯
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। —ফাইল চিত্র।

সাম্প্রতিক সময়ে বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নানা ভাবে ‘হেনস্থা’ করার অভিযোগ নিয়ে বাংলার রাজনীতির উত্তাপ বেড়েছে। এ বার এই বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে রবিবার তাঁকে চিঠি পাঠালেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। চিঠিতে অধীর বলেছেন, ওড়িশা, মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন রাজ্যে হয়রানির মুখে পড়ছেন বাংলার পরিযায়ী শ্রমিকেরা। বাংলাভাষী হওয়ার জন্য তাঁদের ‘বাংলাদেশি’ হিসেবে দাগিয়ে দিয়ে অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের রুটি-রুজির নিরাপত্তার নিশ্চিত করতে রাষ্ট্রপতির কাছে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অধীর। সেই সঙ্গে ওই চিঠির প্রতিলিপি বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছেও পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Migrants Labour Draupadi Murmu Bengali

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy