রাজ্যে বিজেপি সরকার তৈরির পরে পশ্চিমবঙ্গেও কেন্দ্রীয় শ্রম-কোড চালুর ঘোষণা হয়েছে। এই পরিস্থিতিতে চারটি শ্রম-কোডের খসড়া বিধির প্রতিলিপি কেন্দ্রীয় সংগঠনগুলিকে এখনও দেওয়া হয়নি বলে অভিযোগ তুলল এসইউসি-র শ্রমিক সংগঠন এআইইউটিইউসি। সংগঠনের তরফে বলা হয়েছে, ১৩ জুলাই রাজ্য শ্রম দফতরের ওয়েবসাইটে শ্রম-কোডের খসড়া বিধি প্রকাশ করে ৪৫ দিনের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে। কিন্তু এই নিয়ে কোনও প্রচার হয়নি। শ্রমিক সংগঠনগুলিকেও কিছু জানানো হয়নি। এমনকি, শ্রম দফতরের অনেক কর্মীও বিষয়টি নিয়ে কিছু জানেন না। এই পরিস্থিতিতে বিশেষ শ্রম কমিশনার আশিস সরকারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস।