Advertisement
E-Paper

এএনএম নার্সদের দাবি

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৩:১৩
সিএমওএইচ-এর কাছে এএনএম নার্সদের প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

সিএমওএইচ-এর কাছে এএনএম নার্সদের প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

নার্সিং ক্যাডারের মর্যাদার দাবি এবং কোনও প্রশিক্ষণ ও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই করোনা সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়ার প্রতিবাদে ফের সরব হল এএনএম নার্সদের জয়েন্ট ফোরাম। জেলায় জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের (সিএমওএইচ) কাছে মঙ্গলবার ও আজ, বুধবার দাবি-দাওয়ার কথা জানানোর কর্মসূচি নিয়েছে এএনএম নার্সদের ওই সংগঠন। ফোরামের সম্পাদক মার্থা রানি ঘোষ জানিয়েছেন, দীর্ঘ দিন প্রতিবাদ করেও ‘বঞ্চনা’র প্রতিকার হচ্ছে না। এর পরে তাঁরা দীর্ঘ কর্মবিরতি, রিপোর্ট-রিটার্ন বন্ধ করার মতো পদক্ষেপ করতে বাধ্য হবেন। স্বাস্থ্যভবনে তাঁরা লাগাতার ধর্নায় বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্থা।

ANM CMOH

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy