E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিধানসভার এক দিনের অধিবেশন

নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সোমবারই অনুমোদিত হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ় অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৩
বিধানসভা।

বিধানসভা। — ফাইল চিত্র।

রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা হল আগামী ১০ সেপ্টেম্বর। এই দফায় এক দিনের অধিবেশন হওয়ার কথা। পরিষদীয় সূত্রের খবর, ওই অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচন হতে পারে। তার পাশাপাশি, আসতে হতে পারে একটি বিলও। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সোমবারই অনুমোদিত হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ় অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’। ওই বিলটিই এ বারের সংক্ষিপ্ত অধিবেশনে পেশ হতে পারে বলে একটি সূত্রের ইঙ্গিত। এই বিলের মাধ্যমে এই বিলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলির স্বাধিকার ধ্বংস করার পাশাপাশি সেনেট ও সিন্ডিকেটকে অচল করে দিয়ে বিশ্ববিদ্যালয়ে সরকারি হস্তক্ষেপ ও দলতন্ত্র কায়েমের চেষ্টা চালানো হচ্ছে বলে এ দিনই সরব হয়েছেন ডিএসও-র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়। অধিবেশনের আগে এ দিন বিধানসভার প্ল্যাটিনাম জয়ন্তী ভবনের প্রেক্ষাগৃহে আয়োজিত হয়েছিল বিভিন্ন কমিটির কাজ সম্পর্কিত বিশেষ কর্মশালা। বিধায়কদের নিয়ে ওই কর্মশালায় এসেছিলেন উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মহনা। উপস্থিত ছিলেন উদ্যোক্তা বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুও।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Bidhan Sabha Bhaban New Bill

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy