Advertisement
E-Paper

আবাসনে ঝুলন্ত দেহ

আবাসনের ঘর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার নবাবহাটের কাছে একটি আবাসনের ঘর থেকে মিতালী চৌধুরী (৪২) নামে ওই মহিলার দেহ মেলে। তাঁর পরিবারের লোকেদের দাবি, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০০:২৭

আবাসনের ঘর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার নবাবহাটের কাছে একটি আবাসনের ঘর থেকে মিতালী চৌধুরী (৪২) নামে ওই মহিলার দেহ মেলে। তাঁর পরিবারের লোকেদের দাবি, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পুলিশ জানায়, জামাইষষ্ঠীর দিনে স্বামী সন্দীপ চৌধুরীর সঙ্গে বাপেরবাড়িতে এসেছিলেন মিতালীদেবী। পরে সন্দীপবাবু ও অন্য আত্মীয়েরা আর একটি অনুষ্ঠানে যোগ দিতে যান। বাড়িতে একাই ছিলেন মিতালীদেবী। পুলিশের অনুমান, তখনই বিয়ের ওড়না ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই মহিলা। পরে বর্ধমান মেডিক্যালে আনা হলে চিকিৎসকেরা জানান, তাঁর মৃত্য হয়েছে। মিতালীদেবীর ভাই সুদীর ভট্টাচার্যের দাবি, দিদি মানসিক অবসাদে ভুগছিলেন। মিতালীদেবীর স্বামীও বলেন, ‘‘আমাদের সঙ্গে ওই অনুষ্ঠানে যেতে বলেছিলাম। কিন্তু ও যেতে চায়নি। পরে বাড়ি ফিরে দেখি এই ঘটনা।’’

Bardhaman Dead body Housing Mitali Chowdhury Burdwan Medical College sudip bhattacharya

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy