Advertisement
E-Paper

ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের পর আপ কামরূপ এক্সপ্রেসে ধোঁয়া! সমুদ্রগড় স্টেশনে প্রায় আধ ঘণ্টা থমকে ট্রেন, আতঙ্কিত যাত্রীরা

প্রত্যক্ষদর্শীদের দাবি, সমুদ্রগড় স্টেশন অতিক্রম করার সময় রেল পুলিশের কর্মীরা একটি কামরার নীচ থেকে ধোঁয়া বার হতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা চালককে সতর্ক করেন। ট্রেনটি তখন ধীরগতিতে স্টেশন পার হচ্ছিল। সতর্কবার্তা পেয়ে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ০১:১৪
সমুদ্রগড় স্টেশনে আপ কামরূপ এক্সপ্রেসে ধোঁয়া বেরোতে দেখা গেল।

সমুদ্রগড় স্টেশনে আপ কামরূপ এক্সপ্রেসে ধোঁয়া বেরোতে দেখা গেল। — নিজস্ব চিত্র।

ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে ধোঁয়া ও আগুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আপ কামরূপ এক্সপ্রেসে ধোঁয়া বেরোতে দেখা গেল। শুক্রবার রাতে ব্যান্ডেল-কাটোয়া শাখার সমুদ্রগড় স্টেশনে আপ কামরূপ এক্সপ্রেসের একটি কামরার নীচ থেকে হঠাৎ প্রবল ধোঁয়া বার হওয়ায় তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন চালক। প্রায় আধ ঘণ্টা ধরে পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সমুদ্রগড় স্টেশন অতিক্রম করার সময় রেল পুলিশের কর্মীরা একটি কামরার নীচ থেকে ধোঁয়া বার হতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা চালককে সতর্ক করেন। ট্রেনটি তখন ধীরগতিতে স্টেশন পার হচ্ছিল। সতর্কবার্তা পেয়ে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। অল্প সময়ের মধ্যেই গোটা প্ল্যাটফর্ম ঘন ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে বহু যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। ঘটনাস্থলে পৌঁছোন রেল পুলিশের কর্মী, রেলের আধিকারিক ও টেকনিক্যাল কর্মীরা। প্রায় আধ ঘণ্টা ট্রেনটি থমকে ছিল। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় খানা জংশন ও তালিত স্টেশনের মাঝামাঝি ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ইঞ্জিনের ঠিক পিছনের কামরার নীচ থেকে প্রথমে ধোঁয়া এবং পরে আগুন বার হওয়ার ঘটনা ঘটে। চালক ট্রেনটি তালিত স্টেশনে থামিয়ে দেন। পরে রেলকর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছু ক্ষণ পর র‌ওনা দেয় ট্রেন।

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার কাছে এ রকম কোনও খবর নেই।”

Kamrup Express Train Service Bardhaman

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy