E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সমাজের সব অংশকে ধরতে উদ্যোগী বিজেপি

সূত্রের খবর, দলীয় বৈঠকে এই নিয়ে আলোচনাও হয়েছে। প্রসঙ্গত, দলের অভ্যন্তরীণ মূল্যায়ন, গত বিধানসভা ভোটের আগে সমাজের সব স্তরের কাছে ঠিক ভাবে পৌঁছনো যায়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ০৫:৫১
রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। বিধাননগরে বিজেপি কার্যালয়ে।

রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। বিধাননগরে বিজেপি কার্যালয়ে। —নিজস্ব চিত্র।

সব ঠিক থাকলে রাজ্যে বিধানসভা ভোটের আর এক বছরও বাকি নেই। সে দিকে তাকিয়ে এ বার আর্থ-সামাজিক ভাবে বিভিন্ন ক্ষেত্রের নাগরিকদের কাছে পৌঁছতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, দলীয় বৈঠকে এই নিয়ে আলোচনাও হয়েছে। প্রসঙ্গত, দলের অভ্যন্তরীণ মূল্যায়ন, গত বিধানসভা ভোটের আগে সমাজের সব স্তরের কাছে ঠিক ভাবে পৌঁছনো যায়নি। এই বারেও তেমনটা যাতে না-হয়, সেই জন্যই এমন পরিকল্পনা বলে দাবি।

বিধাননগরে বিজেপির কার্যালয়ে শনি ও রবিবার, দু’দিনের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে প্রমুখ। সূত্রের খবর, বৈঠকে সমাজের সব স্তরের কাছে পৌঁছতে আর্থ-সামাজিক এবং পেশাভিত্তিক বিভিন্ন মানদণ্ডের উপরে নির্ভর করে নাগরিকদের বিভিন্ন অংশের কাছে যাওয়ার কথা বলা হয়েছে। সমাজের বিভিন্ন অংশ-বিশেষে দলের বার্তা পৌঁছে দিতে নেতাদের দায়িত্ব ভাগও করে দেওয়া হয়েছে।

বিজেপির দাবি, রাজ্যের সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে ভোটার তালিকায় বহু ‘ভিন-দেশি’ নাগরিকের নাম রয়েছে। সেই নামগুলি যাতে বাদ যায় এবং সব বৈধ ভোটারের নাম যাতে তালিকায় থাকে, তা নিশ্চিত করতে বুথকর্মীদের নজর দেওয়ার কথা বলা হয়েছে বৈঠকে। পাশাপাশি, বুথ কমিটি যাচাইয়ের কাজ গুরুত্ব-সহ করা এবং বুথ লেবল এজেন্ট ঠিক করার কাজ শুরুর বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
BJP Assembly Election

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy