E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রাষ্ট্রপুঞ্জে যেতে পারেন শমীক

বেশ কিছু দিন ধরেই জ্বর-সহ নানা অসুস্থতায় ভুগছিলেন শমীক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ০৮:১৬
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিতে চলতি সপ্তাহে জেনেভা যেতে পারেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। সব ঠিক থাকলে আগামী ১৮ থেকে ২৩ অক্টোবর রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দেওয়ার কথা তাঁর। তবে তার আগে, অসুস্থতার জন্য ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই জ্বর-সহ নানা অসুস্থতায় ভুগছিলেন শমীক। বিদেশ সফরের আগে কোনও রকম ঝুঁকি না-নিতে শমীককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর করতে মঙ্গলবার বিকেলে হাসপাতালে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ দলের অন্য নেতৃত্ব।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
BJP Samik Bhattacharya

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy