Advertisement
E-Paper

বেতন কমিশনের রিপোর্ট চেয়ে ধর্না

অবিলম্বে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ প্রকাশ, বকেয়া মহার্ঘ ভাতা মেটানো-সহ এক গুচ্ছ দাবিতে আজ, সোমবার পথে নামছে বিজেপির সরকারি কর্মচারী পরিষদ, বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ এবং শিক্ষক সেল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০১:১৭
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

অবিলম্বে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ প্রকাশ, বকেয়া মহার্ঘ ভাতা মেটানো-সহ এক গুচ্ছ দাবিতে আজ, সোমবার পথে নামছে বিজেপির সরকারি কর্মচারী পরিষদ, বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ এবং শিক্ষক সেল। ধর্মতলার ওয়াই চ্যানেলে থালা-বাটি নিয়ে আজ ধর্নায় বসবে তারা। সেখানে বক্তৃতা করার কথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ছ’মাস বাড়ানোর প্রতিবাদে শনিবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে অভিযোগপত্র দিয়েছে বিজেপি প্রভাবিত আর একটি সংগঠন ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (এনএফআইটিইউ)। ওই সংগঠনের বক্তব্য, যে বেতন কমিশন তিন বছর ধরে রিপোর্ট পেশ করতে পারেনি, তার চেয়ারম্যান পদটিই বিলুপ্ত করা হোক। না হলে বিনা কারণে সরকারি অর্থের অপচয় হচ্ছে।

Pay Commission Protest BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy