Advertisement
E-Paper

উঠল বয়কট

কলকাতা হাইকোর্টের বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনানের আদালত বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করল বার অ্যাসোসিয়েশন। আট দিন ধরে বয়কট চলছিল। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের হস্তক্ষেপে তা তোলা হয়।

শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ০৯:১৮

কলকাতা হাইকোর্টের বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনানের আদালত বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করল বার অ্যাসোসিয়েশন। আট দিন ধরে বয়কট চলছিল। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের হস্তক্ষেপে তা তোলা হয়। বিবেকানন্দ রোডের উড়ালপুল ভাঙার ঘটনায় ধৃতদের জামিন দেওয়া নিয়ে করে বিচারপতি কারনান ৭ জুন সরকারি কৌঁসুলিদের উদ্দেশে যে-মন্তব্য করেন, তার প্রতিবাদেই বয়কট। এ দিন প্রধান বিচারপতির অনুরোধে সংগঠন-কর্তারা দেখা করেন বিচারপতি কারনানের সঙ্গে। বিচারপতি তাঁদের জানান, ওই মন্তব্যে কেউ মর্মাহত হলে তিনি অনুতপ্ত ও দুঃখিত।’’

Boycott

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy